Just In
- 1545 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1553 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1556 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1564 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
প্রিপেড রিচার্জে ৬জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে এয়ারটেল
সম্প্রতি প্রিপেড রিচার্জে অতিরিক্ত ডেটা দিচ্ছে এয়ারটেল। ২১৯ টাকা বা তার বেশি রিচার্জ করলে গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে গুরুগ্রামের কোম্পানিটি। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে আপাতত নির্বাচিত গ্রাহকদের এই সুবিধা দেওয়া হবে। অফারের শর্তাবলী পেজে এয়ারটেল জানিয়েছে শুধুমাত্র মাই এয়ারটেল অ্যাপ থেকে রিচার্জ করলেই এই সুবিধা মিলবে। এই অফারে নির্বাচিত গ্রাহকদের রিচার্জের পরে ৬জিবি পর্যন্ত অতিরিক্ত ডেটা দেবে এয়ারটেল। বিশেষ কুপন রিডিম করে এই ডেটা ব্যবহার করা যাবে। এই কুপনগুলি ৮৪ দিন পর্যন্ত বৈধ থাকবে।মাই এয়ারটেল অ্যাপে 'মাই কুপন’ বিভাগে গিয়ে এই কুপন রিডিম করা যাবে।

কোন কোন রিচার্জে এই সুবিধা পাওয়া যাবে?
এয়ারটেল জানিয়েছে ২১৯ টাকা, ২৪৯ টাকা, ২৭৯ টাকা, ২৯৮ টাকা ও ৩৯৮ টাকা রিচার্জে দুটি ১জিবি ভাউচার পাওয়া যাবে। এই দুই কুপনের ভ্যালিডিটি ২৮ দিন। যে দিন এই কুপন রিডিম হবে সেই দিন রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অতিরিক্ত ডেটা বৈধ থাকবে।
৩৯৯ টাকা ৪৪৯ টাকা ও ৫৫৮ টাকা প্ল্যানের সঙ্গে মিলবে চারটি করে ১জিবি ডেটার ভাউচার। এই সব ভাউচারের ভ্যালিডিটি ৫৬ দিন করে।
অন্যদিকে ৫৯৮ টাকা রিচার্জের সঙ্গে মিলবে ছয়টা ১জিবি ভাউচার। এই সব ভাউচারগুলি ৮৪ দিন বৈধ থাকবে।
কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে সব গ্রাহককে এই সুবিধা দেওয়া হবে না। কোন কোন গ্রাহক এই অফারের আওতায় আসবে তা কোম্পানির তরফ থেকে ঠিক করা হবে। যদিও কীভাবে এই গ্রাহকদের বাছাই করা হচ্ছে সেই বিষয়ে কোন মন্তব্য করেনি সুনীল মিত্তলের কোম্পানি। জানা যায়নি কতদিন এই অফার চলবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
