Just In
- 1495 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1503 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1506 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1515 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
গ্রাহককে বিনামূল্যে এই সুবিধা দিচ্ছে এয়ারটেল
গ্রাহকদের বিনামূল্যে জি৫ দেখার সুযোগ করে দিল এয়ারটেল। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে এই অফার সংগ্রহ করা যাবে। কয়েক দিন আগের এয়ারটেল এক্সট্রিম গ্রাহকদের জন্য বিনামূল্যে আমাজন প্রাইম ভিডিও ও ডিজনি + হটস্টার সাবস্ক্রিপশন নিয়ে এসেছিল গুরুগ্রামের কোম্পানিটি।

এয়ারটেল প্রিপেড , পোস্টপেড ও ব্রডব্যান্ড গ্রাহকরা বিনামূল্যে জি৫ সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারবেন। ১২ জুলাই পর্যন্ত গ্রাহককে এই সুবিধা দিচ্ছে সংস্থাটি। এই সময় জি৫ প্রিমিয়াম সার্ভিস ব্যবহারে এয়ারটেল গ্রাহকদের অতিরিক্ত খরচ করতে হবে না। ভ্যালিডিটি শেষ হলে রিচার্জ করে প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালিয়ে যাওয়া যাবে।
জি৫ প্রিমিয়াম সাবস্ক্রিপশনে প্রতি মাসে ৯৯ টাকা খরচ হয়। এছাড়াও ছয় মাসে ৫৯৯ টাকা ও বছরে ৯৯৯ টাকা সাবস্ক্রিপশন রয়েছে। কোম্পানির দাবি এই প্ল্যাটফর্মে ৪,৫০০+ সিনেমা ও ১০০’র বেশি অরিজিনাল শো রয়েছে।
১৯৯ টাকা বা তার বেশি দামের আনলিমিটেড প্ল্যান রিচার্জ করলে প্রিপেড গ্রাহককে বিনামূল্যে জি৫ সবস্ক্রিপশন দিচ্ছে কোম্পানিটি। যদিও পোস্টপেড ও ব্রডব্যান্ড গ্রাহকরা অ্যাকটিভ প্ল্যান থাকলেই এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।
এতদিন শুধুমাত্র ভোডাফোন গ্রাহকরা প্রিপেড ও পোস্টপেড প্ল্যানের সঙ্গে জি৫ সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারতেন। ভোডাফোন প্লে সার্ভিসের মাধ্যমে গ্রাহকের কাছে এই পরিষেবা পৌঁছে দেয় সংস্থাটি। যদিও ভোডাফোন গ্রাহকরা যতদিন খুশি এই পরিষেবা ব্যবহার করতে পারেন। এয়ারটেল গ্রাহকরা ১২ জুলাই পর্যন্ত বিনামূল্যে জি৫ সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারবেন।
সম্প্রতি ৪০১ টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল এয়ারটেল। নতুন এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। নতুন প্রিপেড প্ল্যানের সঙ্গে ৩জিবি ডেটা ব্যবহার করা যাবে। যদিও এই প্ল্যানের সঙ্গে কোন কলিং ও ডেটার সুবিধা দিচ্ছে না গুরুগ্রামের কোম্পানিটি।
এই প্ল্যানের সঙ্গে হটস্টার ডিজনি প্লাস ভিআইপি সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। এক বছর এই সাবস্ক্রিপশন ব্যবহার করা যাবে। ২৮ দিন পরে ৪০১ টাকা প্ল্যানের ভ্যালিডিটি শেষ হলেও এই ভিআইপি সাবস্ক্রিপশন চলতে থাকবে। সম্প্রতি করোনাভাইরাস লকডাউনের কারণে ওটিটি সাবস্ক্রিপশনের জনপ্রিয়তা বেড়েছে। তাই নতুন এই প্রিপেড প্ল্যান নিয়ে এল এয়ারটেল। এই সবস্ক্রিপশনে সব লাইভ খেলার দেখার সঙ্গেই বিভিন্ন অরিজিনাল শো দেখার সুযোগ পাবেন গ্রাহক।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications