Just In
- 1541 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1549 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1552 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1560 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
৪ লক্ষ টাকার জীবন বিমা, আনলিমিটেড ডেটা, অবিশ্বাস্য দামে দিচ্ছে এয়ারটেল
টেলিকম প্ল্যানের সঙ্গেই ওটিটি সাবস্ক্রিপশন ও জীবন বিমার মতো অতিরিক্ত সুবিধা দিয়ে গ্রাহক টানা চেষ্টা চালিয়ে যাচ্ছে টেলিকম কোম্পানিগুলি। সম্প্রতি আরও কয়েকটি নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে এয়ারটেল। এই সব প্ল্যানে হাই স্পিড ৪জি ইন্টারনেটের সঙ্গেই গ্রাহককে বিনামূল্যে জীবন বিমা দেবে গুরুগ্রামের কোম্পানিটি।

আজ্ঞে হ্যাঁ, প্রিপেড প্ল্যানের সঙ্গে এবার বিনামূল্যে মিলবে জীবন বিমা। ২৭৯ টাকা ও ১৭৯ টাকা প্রিপেড প্ল্যানের সঙ্গে এই সুবিধা দেবে এয়ারটেল।
২৭৯ টাকা প্ল্যানে ৪ লক্ষ টাকার বিমা
এয়ারটেলের ২৭৯ টাকা প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা ব্যবহারের সুবিধা পাওয়া যায়। সঙ্গে থাকে আনলিমিটেড কলিং। এই প্ল্যানের গ্রাহকরা দেশের যে কোন মোবাইল ও ল্যান্ড লাইন নম্বরে বিনামূল্যে আউটগোইং ভয়েস কল করতে পারবেন। ১.৫ জিবি দৈনিক ডেটার পরিমাণ শেষ হলে কম স্পিডে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা যাবে। সঙ্গে রয়েছে ৪ লক্ষ টাকার জীবন বিমা। এছাড়াও প্রতিদিন ১০০ এসএমএস ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। সঙ্গে থাকছে বিনামূল্যে এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
১৭৯ টাকা প্ল্যানে ১৭৯ টাকার বিমা
অন্যদিকে ১৭৯ টাকা প্ল্যানের সঙ্গে ২ লক্ষ টাকার জীবন বিমা বিনামূল্যে দিচ্ছে এয়ারটেল। এই প্ল্যানেও ২৮ দিন ভ্যালিডিটি থাকবে। সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং ও মোট ৩০০ এসএমএস। এই প্ল্যানের সঙ্গে মোট ২জিবি ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে এয়ারটেল প্রিমিয়াম সাবস্ক্রিপশন। ডেটা ব্যবহারের সীমা শেষ হলে স্পিড কমে যাবে। যদিও এর পরেও আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ১৭৯ টাকা এয়ারটেল প্রিপেড প্ল্যানের গ্রাহকরা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
