Just In
- 1454 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1462 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1465 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1473 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
চলতি আর্থিক বছরের শেষেই VoLTE পরিষেবা বাড়াচ্ছে এয়ারটেল
চলতি আর্থিক বছরের শেষেই দেশজুড়ে VoLTE পরিষেবা আনতে চলেছে এয়ারটেল।
ভারতী এয়ারটেলের ভারত ও দক্ষিণ এশিয়ার এমডি ও সিইও গোপাল ভিত্তল জানিয়েছেন, তাঁরা ৫ থেকে ৬টি শহরে VoLTE সার্ভিস ট্রায়াল দিয়ে দেখেছেন। এবার দেশজুড়ে এই পরিষেবা ছড়িয়ে দিতে চাইছেন তাঁরা। তবে সার্টিফিকেশন কীরকম মেলে তার ওপরেই অবশ্য এটা নির্ভর করছে। তবে এয়ারটেল মনে করছে, আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যেই গোটা দেশে এই পরিষেবা পৌঁছে দেওয়া যাবে।

গোপাল ভিত্তলের আশা, বিশ্বের অন্যান্য প্রান্তের চেয়ে এদেশে অন্তত ৩জি পরিষেবা খুব জলদি উঠে যাবে। তবে এরপর কিছুদিনের জন্য এদেশে অন্তত ২জি আর ৪জি থাকবে পাশাপাশি।
বর্তমানে এদেশে শুধুমাত্র মুকেশ আম্বানির রিলায়েন্স জিও-ই একমাত্র VoLTE বা ভয়েস ওভার এলটিই নেটওয়ার্ক চালু করতে পেরেছে। এই কারণেই জিও ফ্রিতে কল করার মতো পরিষেবা দিতে পারছে গ্রাহকদের।
ভিত্তাল আরও বলেছেন, হ্যান্ডসেট তৈরি করে এরকম আরও অনেক সংস্থার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ভারতী এয়ারটেল। মার্কেট শেয়ার আরও বাড়াতে উঠে পড়ে লেগেছে তারা।
ভারতী এয়ারটেলের তরফে জানানো হয়েছে, চলতি আর্থিক বছরের প্রথম কোয়ার্টারে সংস্থার আয় দাঁড়িয়েছে ১৭ হাজার ২৪৪ কোটি টাকা। সে লাভের অঙ্কও কমেছে ১০.০ শতাংশ।
যদিও প্রথম তিনমাসে এয়ারটেলের মোবাইল ডেটা ট্যারিফ তিনগুন বেড়ে ৪৭২ বিলিয়ন এমবিএস-এ দাঁড়িয়েছে। গতবছর এই সময় এর পরিমাণ ছিল ১৫৮ এমবিএস। বেড়েছে মোবাইল ব্রডব্র্যান্ডের গ্রাহক। গত বছরের কোয়ার্টারে যা ছিল, সেই ৩৩.৭ শতাংশ থেকে বেড়ে, এখন তা ৪৮.৯ শতাংশে দাঁড়িয়েছে বলে খবর।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications