Just In
- 1543 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1551 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1554 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1562 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
৪জি নেটওয়ার্কে আরও বেশি স্পিড দিচ্ছে এয়ারটেল
প্লাটিনাম গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে হাজির হয়েছে এয়ারটেল। “প্রায়োরিটি ৪জি নেটওয়ার্ক” নামের এই প্ল্যানে প্লাটিনাম মোবাইল গ্রাহকরা ৪জি নেটওয়ার্কে অন্য গ্রাহকদের থেকে বেশি স্পিড পাবেন। সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভারতী এয়ারটেল।

কীভাবে পাওয়া যাবে প্লাটিনাম মেম্বারশিপ? এয়ারটেল পোস্টপেডে ৪৯৯ টাকা বা বেশি প্ল্যান রিচার্জ করলেই এই সুবিধা পাওয়া যাবে। এই সব গ্রাহক এয়ারটেল থ্যাংকস অ্যাপে প্লাটিনাম ইউজার ইন্টারফেস ব্যবহার করতে পারবেন। এছাড়াও কাস্টমর কেয়ারে কল করা ও এয়ারটেল স্টোরে গেলে প্লাটিনাম গ্রাহকরা বিশেষ অগ্রাধিকার পাবেন। দেশের সব এয়ারটেল স্টোরে প্লাটিনাম গ্রাহকদের সমস্যার সমাধানে বিশেষ প্রতিনিধি উপস্থিত রয়েছেন। এর ফলে স্টোরে গিয়ে সময় নষ্ট করতে হবে না।
জিওর সঙ্গে তাল মিলিয়ে সম্প্রতি একই ধরনের ডেটা প্যাক নিয় এসেছে এয়ারটেল। এর মধ্যেই অন্যতম ২৫১ টাকা প্রিপেড প্ল্যান। জুনের শুরুতে এই প্ল্যান নিয়ে এসেছিল এয়ারটেল। ২৫১ টাকা প্ল্যানে ৫০ জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল। যদিও এই প্ল্যানের সঙ্গে কোন ভয়েস কল করা যাবে না।
অন্য যে কোন প্ল্যানের উপরে বুস্টার প্ল্যান হিসাবে ২৫১ টাকা প্ল্যান ব্যবহার করা যাবে। সেই ক্ষেত্রে বেস প্ল্যানের সব কলিং সুবিধা পাওয়া যাবে। বেস প্ল্যানে যতদিন ভ্যালিডিটি থাকবে বুস্টার প্ল্যানে ততদিন ভ্যালিডিটি পাওয়া যাবে।
এছাড়াও প্রিপেড গ্রাহকদের জন্য দুর্দান্ত সুবিধা নিয়ে এসেছিল এয়ারটেল। এই অফারে বিনামূল্যে জি৫ সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। এয়ারটেল থ্যাংকস অ্যাপ থেকে এই অফার সংগ্রহ করা যাবে। কয়েক দিন আগের এয়ারটেল এক্সট্রিম গ্রাহকদের জন্য বিনামূল্যে আমাজন প্রাইম ভিডিও ও ডিজনি + হটস্টার সাবস্ক্রিপশন নিয়ে এসেছিল গুরুগ্রামের কোম্পানিটি।
এয়ারটেল প্রিপেড , পোস্টপেড ও ব্রডব্যান্ড গ্রাহকরা বিনামূল্যে জি৫ সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারবেন। ১২ জুলাই পর্যন্ত গ্রাহককে এই সুবিধা দিচ্ছে সংস্থাটি। এই সময় জি৫ প্রিমিয়াম সার্ভিস ব্যবহারে এয়ারটেল গ্রাহকদের অতিরিক্ত খরচ করতে হবে না। ভ্যালিডিটি শেষ হলে রিচার্জ করে প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালিয়ে যাওয়া যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
