Just In
- 1541 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1549 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1552 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1560 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
প্রিপেড পরিষেবার দাম বাড়াল এয়ারটেল, প্ল্যান শুরু হচ্ছে ৭৯ টাকা থেকে
প্রিপেড প্ল্যানের দাম বাড়াল এয়ারটেল। আগে ৪৯ টাকা থেকে কোম্পানির প্রিপেড প্ল্যানের দাম শুরু হলেও এবার এয়ারটেল গ্রাহকদের প্রিপেড পরিষেবা ব্যবহারের জন্য অন্তত ৭৯ টাকা খরচ করতে হবে। বুধবার এই ঘোষণা করেছে গুরুগ্রামের কোম্পানিটি।

এক বিবৃতিতে এয়ারটেল জানিয়েছে, “৪৯ টাকা প্রিপেড প্ল্যান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এয়ারটেল। এবার ৭৯ টাকা থেকে কোম্পানির প্রিপেড প্ল্যান শুরু হচ্ছে। এই প্ল্যানে ৪৯ টাকার চার গুণ টকটাইম ও দ্বিগুণ ডেটা পাওয়া যাবে। এর সঙ্গেই গ্রাহকদের দুর্দান্ত কানেক্টিভিটি দেওয়ার জন্য বদ্ধপরিকর আমরা। নতুন প্ল্যানে অনেক বেশি সুবিধার জন্য এয়ারটেল গ্রাহকদের ঘনঘন রিচার্জের ঝামেলা থেকে মুক্তি মিলবে।”
৭৯ টাকা প্ল্যানে ২৮ দিন ভ্যালিডিটি দিচ্ছে এয়ারটেল। এর সঙ্গেই ৬৪ টাকা টকটাইম ও ২০০ এমবি ডেটা পাওয়া যাবে। যা ৪৯ টাকা প্ল্যানের টকটাইমের চার গুণ। ২৯ জুলাই থেকে নতুন প্ল্যান শুরু হবে।
সম্প্রতি একগুচ্ছ নতুন প্রিপেড প্ল্যানের ঘোষণা করেছিল এয়ারটেল। কোম্পানির রিটেল ও কর্পোরেট গ্রাহকরা নতুন এই প্ল্যানগুলি ব্যবহার করতে পারবেন। রিটেল গ্রাহকদের জন্য ৩৯৯ টাকা থেকে ১,৫৯৯ টাকা দামের প্ল্যান নিয়ে এসেছে গুরুগ্রামের কোম্পানিটি। এছাড়াও কর্পোরেট গ্রাহকদের জন্য 299 টাকা থেকে প্ল্যান লঞ্চ করেছে কোম্পানিটি।
এছাড়াও সম্প্রতি ৭৪৯ টাকা প্ল্যান বন্ধ করেছে এয়ারটেল। এবার থেকে নতুন গ্রাহকরা শুধুমাত্র ৯৯৯ টাকা ফ্যামিলি প্ল্যান ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে মিলবে অতিরিক্ত ডেটা ব্যবহারের সুবিধা।
নতুন পোস্টপেড গ্রাহকরা ২৯৯ টাকায় সিম কার্ডের সঙ্গেই ৩০জিবি ডেটা ব্যবহারের সুবিধা পাবেন। আগে এই প্ল্যানে ১০জিবি ডেটা পাওয়া যেত। সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং ও অন্যান্য সুবিধা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
