Just In
- 1409 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1417 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1420 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1428 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
রিটেলারদের আগের থেকে বেশি ইনসেনটিভ দিচ্ছে এয়ারটেল ও জিও
সম্প্রতি টেলিকম পরিষেবার দাম বাড়িয়েছে এয়ারটেল, জিও ও ভোডাফোন আইডিয়া। এবার গ্রাহক সংখ্যা বাড়াতে রিটেলারদের আগের থেকে বেশি ইনসেনটিভ দিতে শুরু করল জিও ও এয়ারটেল। সম্প্রতি ইকনমিক টাইমসে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে এয়ারটেল রিটেলাররা প্রতি দুই জন জিও গ্রাহককে এয়ারটেলে নিয়ে আসতে পারলে অতিরিক্ত ১০০ টাকা পাবেন। যদিও এই ধরনের ইনসেনটিভ ঘোষণা করেনি ভোডাফোন আইডিয়া।

জিও রিটেলারদের জানিয়েছে নতুন সিম কার্ড বিক্রি করলে গ্রাহক প্রতি ১০০ টাকা দেওয়া হবে। আগে নতুন সিম কার্ড বিক্রি করলে রিটেলারকে ৪০ টাকা দিত জিও।
সম্প্রতি আনলিমিটেড কলের প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া। এই উপায়ে জিও গ্রাহকদের নিজেদের নেটওয়ার্কে নিয়ে আসার পরিকল্পনা করছে এই দুই কোম্পানি।
সম্প্রতি দাম বাড়িয়েছে জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া। দাম বাড়লেও তুলনামূলক কম দামে বেশি সুবিধা দিচ্ছে মুকেশ আম্বানির জিও। এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার থেকে অনেকটা কম করেই জিও গ্রাহকরা একই সুবিধা উপভোগ করতে পারবেন। ইতিমধ্যেই জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার নতুন প্ল্যান কার্যকর হয়েছে।
১২৯ টাকা প্ল্যানে আনলিমিটেড (অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট) কল করা যাবে। সাথে থাকছে মোট ২ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। ১৯৯ টাকা প্ল্যানে আনলিমিটেড (অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট) কল করা যাবে। সাথে থাকছে দিনে ১.৫ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। ২৪৯ টাকা প্ল্যানে আনলিমিটেড (অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট) কল করা যাবে। সাথে থাকছে দিনে ২ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। ৩৪৯ টাকা প্ল্যানে আনলিমিটেড (অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট) কল করা যাবে। সাথে থাকছে দিনে ৩ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
৩৯৯ টাকা প্ল্যানে আনলিমিটেড (অন্য নেটওয়ার্কে ২০০০ মিনিট) কল করা যাবে। সাথে থাকছে দিনে ১.৫ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন। ৪৪৪ টাকা প্ল্যানে আনলিমিটেড (অন্য নেটওয়ার্কে ২০০০ মিনিট) কল করা যাবে। সাথে থাকছে দিনে ২ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন।
৩২৯ টাকা প্ল্যানে আনলিমিটেড (অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট) কল করা যাবে। সাথে থাকছে মোট ৬ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। ৫৫৫ টাকা প্ল্যানে আনলিমিটেড (অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট) কল করা যাবে। সাথে থাকছে দিনে ১.৫ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। ৫৯৯ টাকা প্ল্যানে আনলিমিটেড (অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট) কল করা যাবে। সাথে থাকছে দিনে ২ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন।
১২৯৯ টাকা প্ল্যানে আনলিমিটেড (অন্য নেটওয়ার্কে ১২০০০ মিনিট) কল করা যাবে। সাথে থাকছে মোট ১২ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। ২১৯৯ টাকা প্ল্যানে আনলিমিটেড (অন্য নেটওয়ার্কে ১২০০০ মিনিট) কল করা যাবে। সাথে থাকছে দিনে ১.৫ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications