Just In
- 1589 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1597 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1600 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1608 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
জিও কে ঘায়েল করতে ১০০ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে এয়ারটেল
জিওর সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে এয়ারটেল। রোজ জিওর নিত্য নতুন অফারের ফলে কয়েক লক্ষ গ্রাহক প্রতি মাসে এয়ারটেল ছেড়ে জিও নেটওয়ার্কে যোগ দিচ্ছে। জিওর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে কম চেষ্টা করছে না এয়ারটেল। নিয়মিত নতুন প্ল্যান নিয়ে এসে গ্রাহকের মন জয়ের আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে গুরুগ্রামের কোম্পানিটি। সম্প্রতি ১০০ টাকা থেকে ৯,৯৯৯ টাকা পর্যন্ত সব রিচার্জে ১০০ শতাংশ ক্যাশব্যাক দেওয়ার কথা ঘোষণা করেছিল জিও।

সেই অফারের উত্তরে ১৯৯ টাকা ও ৪৪৮ টাকা রিচার্জে ১০০ শতাংশ ক্যাশব্যাক দেওয়ার কথা ঘোষণা করল এয়ারটেল। এছাড়াও কোম্পানির ৩৯৯ টাকার রিচার্জে ইতিমধ্যেই ১০০ শতাংশ ক্যাশব্যাকের কথা ঘোষণা করেছিল এয়ারটেল।
আগেই কোম্পানির ৩৯৯ টাকার প্ল্যানে ১০০ শতাংশ ক্যাশব্যাক দেওয়ার কথা ঘোষণা করেছিল এয়ারটেল। এবার নতুন এই অফারে এয়ারটেলে ১৯৯ টাকা, ৩৯৯ টাকা আর ৪৪৮ টাকা প্রিপেড রিচার্জে ১০০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।
১৯৯ টাকা রিচার্জে গ্রাহককে চারটি ৫০ টাকার ভাউচার দেওয়া হবে। ৩৯৯ টাকা আর ৪৪৮ টাকা রিচার্জে পাওয়া যাবে যথাক্রমে আট ও নয়টি ৫০ টাকার ভাউচার। এর সাথেই প্রথমবার ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে পেমেন্ট করলে একটি অতিরিক্ত 50 টাকার ভাউচার পাওয়া যাবে।
পরে রিচার্জের সময় এই ভাউচার ব্যবহার করে রিচার্জের দাম কমানো যাবে। জিও নেটওয়ার্কেও একই ভাবে ক্যাশব্যাক অফার কাজ করে।
১৯৯ টাকা, ৩৯৯ টাকা আর ৪৪৮ টাকা রিচার্জে যথাক্রমে ২৮ দিন, ৭০ দিন ও ৮৪ দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই তিনটি প্ল্যানের সাথেই থাকবে আনলিমিটেড লোকাল ন্যাশানাল ও রোমিং কল, দিনে ১০০ টি লোকাল ও ন্যাশানাল SMS আর দিনে 1.4GB ডাটা ব্যবহারের সুযোগ।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
