Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1564 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
৪৫৬ টাকা প্রিপেড প্ল্যানে ঠিক কী কী সুবিধা দিচ্ছে এয়ারটেল? দেখে নিন
আরও একটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হয়েছে ভারতি এয়ারটেল। সম্প্রতি দেশব্যাপী প্রিপেড গ্রাহকদের জন্য লঞ্চ হয়েছে ৪৫৬ টাকার প্ল্যান। এই প্ল্যানের সঙ্গে সম্পূর্ণ আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দিচ্ছে গুরুগ্রামের কোম্পানিটি। সঙ্গে রয়েছে প্রতিদিন ১০০ এসএমএস। দৈনিক এসএমএস এর সীমা অতিক্রম করলে প্রত্যেক এসএমএসে ১ টাকা খরচ হবে।

এছাড়াও এই প্ল্যানের সঙ্গে থাকছে মোট ৫০জিবি ডেটা। থাকছে না কোন দৈনিক ডেটা ব্যবহারের সীমা। যদিও প্ল্যানের ৫০জিবি ডেটা শেষ হয়ে গেলে প্রতি এমবি ইন্টারনেট ব্রাউজিংয়ে ৫০ পয়সা খরচ হবে। এয়ারটেলের নতুন ৪৫৬ টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ৬০ দিন। এই প্ল্যানের সঙ্গে আমাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন সাবক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। সঙ্গে রয়েছে এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম ও উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশন। যদিও ৪৫৬ টাকা প্ল্যানে ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন পাওয়া যাবে না। আপাতত এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে এয়ারটেলের নতুন এই প্রিপেড প্ল্যান রিচার্জ করা যাবে। এছাড়াও গুগল পে, ফোন পে ও পেটিএমের মতো থার্ড পার্টি রিচার্জ সার্ভিস ব্যবহার করেও করা যাবে এই রিচার্জ।
এছাড়াও ৪০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে একাধিক প্রিপেড প্ল্যান রয়েছে এয়ারটেলের। ৪৪৯ টাকা প্ল্যানে আনলিমিটেড কলের সঙ্গেই মিলবে প্রতিদিন ২জিবি ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন। সঙ্গে পাওয়া যাবে এয়ারটেল এক্সট্রিম ও আমাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন (ফ্রি ট্রায়াল)। এছাড়াও ৪৪৮ টাকা প্রিপেড প্ল্যানে প্রতিদিন ৩জিবি ডেটা ব্যবহার করা যাবে। যদিও এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। সঙ্গে রয়েছে আনলিমিটেড ভয়েস কল, এক বছর ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন। এই দুই প্ল্যানের গ্রাহকরাই প্রতিদিন ১০০ লোকাল ও ন্যাশনাল এসএমএস সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
