Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
এই রাজ্যে ৩জি পরিষেবা বন্ধ করে দিল এয়ারটেল
শুক্রবার টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল জানিয়েছে হরিয়ানা থেকে ৩জি পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। হরিয়ানা সার্কেলের সব গ্রাহককে ৪জি নেটওয়ার্কে নিয়ে যাওয়া হয়েছে। এর পরে গোটা দেশে অন্যান্য নেটওয়ার্কে ধীরে ধীরে ৩জি নেটওয়ার্ক বন্ধ করে দিতে পারে গুরুগ্রামের কোম্পানিটি।

এয়ারটেল এক বিবৃতিতে বলেছে, "এখন শুধুমাত্র ৪জি নেটওয়ার্ক ব্যবহার করে হরিয়ানা সার্কেলের এয়ারটেল গ্রাহকরা মোবাইল ব্রডব্যান্ড ব্যবহার করতে পারবে। সাথে ভিওএলটিই পরিষেবা ব্যবহার করে কল করা যাবে। সম্প্রতি কলকাতা সার্কেল থেকে ৩জি পরিষেবা বন্ধ হয়েছিল। এবার হরিয়ানা সার্কেল থেকে এই পরিষেবা বন্ধ হল।”
হরিয়ানা সার্কেলের সব গ্রাহককে হ্যান্ড-সেট ও সিম কার্ড আপগ্রেড করার অনুরোধ করেছে এয়ারটেল।
৩জি পরিষেবা বন্ধ করে ৪জি নেটওয়ার্কে জোর দিলেও কোম্পানির ২জি পরিষেবা চালু থাকবে। ফলে যে সব গ্রাহক ফিচার ফোন ব্যবহার করেন সেই সম গ্রাহকের ৩জি পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কারণে এয়ারটেল নেটওয়ার্ক পরিষেবা ব্যবহারে অসুবিধা হবে না।
সম্প্রতি প্রিপেডে ১২৯ টাকা ও ২৪৯ টাকা প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হয়েছিল গুরুগ্রামের কোম্পানিটি। জিও ১৪৯ টাকা ও ২৯৯ টাকা প্ল্যানের সাথে প্রতিযোগিতায় এই দুটি প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল।
১২৯ টাকা প্ল্যানে আনলিমিটেড কল এর সাথেই দিনে ১০০ টি এসএমএস ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। ১২৯ টাকা প্ল্যানে দিনে ২জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে এয়ারটেল টিভি আর উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশান। অর্থাৎ ১২৯ টাকা প্ল্যানে মোট ৫৬জিবি ডেটা ব্যবহার করা যাবে।
২৪৯ টাকা প্ল্যানের সাথেও থাকছে আনলিমিটেড কল এর সাথেই দিনে ১০০ টি এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। ২৪৯ টাকা প্ল্যানে দিনে ২জিবি ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের সাথেও থাকছে এয়ারটেল টিভি আর উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশান। তবে ২৪৯ টাকা প্ল্যানের সাথে একটি বিশেষ সুবিধা দিচ্ছে এয়ারটেল।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications