Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
পুজোর আগেই স্মার্টফোনে ধামাকা অফার নিয়ে আসছে আমাজন
চলতি মাসেই শুরু হচ্ছে আমাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল ২০২০। এই সেলে সব বিভাগের সঙ্গেই সস্তা হতে চলেছে একগুচ্ছ স্মার্টফোন। প্রায় সব দামের জনপ্রিয় স্মার্টফোনের দাম কমবে বলে জানিয়েছে মার্কিন ই-কমার্স কোম্পানিটি। এক নজরে আমাজন সেলে স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন।

২৭,৯৯৯ টাকা থেকে ৫জি স্মার্টফোন
কয়েক মাস আগেও ৫জি স্মার্টফোন কিনতে অন্তত ৫০,০০০ টাকা খরচ করতে হতো। যদিও আমাজন সেলে সেই চিত্রটা বদলাতে চলেছে। আমাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল ২০২০-তে মাত্র ২৭,৯৯৯ টাকা থেকে ৫জি ফোন কেনা যাবে।

নয় হাজারের কমে ৬,০০০ এমএএইচ ব্যাটারি
এক চার্জে দুই দিন ফোন ব্যবহারের পরিকল্পনা রয়েছে। লম্বা ব্যাক-আপের জন্য চাই ৬,০০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোন। আমাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল ২০২০ -তে মাত্র ৮,৪৯০ টাকা থেকে এই বিশাল ব্যাটারির স্মার্টফোনগুলি পাওয়া যাবে।

পনেরো হাজারের কমে অ্যামোলেড ডিসপ্লে
স্মার্টফোনে সিনেমা ও সিরিজ দেখার অভ্যাস রয়েছে? বিঞ্জ ওয়াচিং অভিজ্ঞতা অন্য উচ্চতায় নিয়ে যেতে স্মার্টফোনে চাই একটি অ্যামোলেড ডিসপ্লে। আমাজন সেলে মাত্র ১৩,৯৯৯ টাকা থেকে অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোন পাওয়া যাবে।

দশ হাজারের কমে কোয়াড ক্যামেরা
এতদিন কোয়াড ক্যামেরার ফোন কিনতে অন্তত ১৫,০০০ টাকা খরচ হতো। আমাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল ২০২০-তে মাত্র ৯,৯৯৯ টাকা থেকে কোয়াড ক্যামেরার স্মার্টফোন বিক্রি হবে।

লেটেস্ট প্রসেসরে ডিসকাউন্ট
সম্প্রতি বাজারে এসেছে স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট। যা এই মুহূর্তে বাজারে অন্যতম সেরা ৪জি স্মার্টফোন চিপ। স্ন্যাপড্রাগন ৭২০জি ব্যবহার করে ইতিমধ্যেই বাজারে এসেছে একাধিক নতুন স্মার্টফোন। এই সব ফোনেই আমাজন সেলে ডিসকাউন্ট মিলবে।

আট হাজারের কমে স্ন্যাপড্রাগন চিপসেট
এছাড়াও আমাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল ২০২০-তে ৭,৪৯৯ টাকা থেকে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেটের স্মার্টফোন পাওয়া যাবে।

বিল্ট ইন অ্যালেক্সা
এই মুহূর্তে অন্যতম সেরা ভয়েস অ্যাসিস্ট্যান্ট সার্ভিস অ্যালেক্সা। আমাজনের এই দুর্দান্ত ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহ স্মার্টফোনের দাম শুরু হচ্ছে মাত্র ১৩,৯৯৯ টাকা থেকে।

৪১,৯৯৯ টাকা থেকে ফ্ল্যাগশিপ স্মার্টফোন
২০২০ সালের ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলেও আপনার জন্য বিশেষ অফার নিয়ে এসেছে আমাজন। এই সেলে মাত্র ৪১,৯৯৯ টাকা থেকে ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনা যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications