Just In
- 1409 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1417 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1420 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1428 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
প্রতীক্ষার অবসান, লঞ্চ হল iPhone 8 আর iPhone 8 Plus, দেখে নিন দুটি ফোনের সব খুঁটিনাটি
লঞ্চ হল বছরের সবথেকে আলোচিত ফোন iPhone 8 আর iPhone 8 Plus। এক খবরে দেখে নিন দুই ফোনের বিস্তারিত বিবরণ।
অবশেষে iPhone 8 আর iPhone 8 Plus লঞ্চ করল অ্যাপেল। এখন পর্যন্ত তৈরী iPhone-গুলির মধ্যে সবথেকে আধুনিক iPhone এটি। যা আপনার দৈনন্দিন কাজগুলিকে করে তুলবে আরও সহজ।

গতকাল অ্যাপেল পার্কে লঞ্চের সময় জানানো হয় নতুন iPhone-এ রয়েছে আরও আধুনিক প্রযুক্তির ক্যামেরা, আরও ভালো প্রসেসিং পাওয়ার একই সাথে রয়েছে আগের থেকেও ভালো ব্যাটারি ব্যাক-আপ, স্টিরিও স্পিকার, আরও কালারফুল ডিসপ্লে, দুটি নতুন লেন্স এর সাথে গোটা ফোনটি ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট।
লঞ্চ ইভেন্টে অ্যাপেলের বিশ্বব্যাপী বানিজ্যের সিনিয়র ভাইস প্রেসিডেন্ড ফিল স্কেলার জানিয়েছেন "iPhone 8 আর iPhone 8 Plus নাটকীয় ভাবে বদলে দেবে আপনার iPhone ব্যাবহারের অভিজ্ঞতা, অত্যাধুনিক আবিষ্কার ও নির্ভুলভাবে সেটিকে ব্যাবহার করে আমরা এখনো পর্যন্ত সেরা iPhone-টি বানাতে পেরেছি। "
তিনি আরও বলেন "সম্পুর্ণ নতুন ভাবে ডিজাইন করা iPhone 8 আর iPhone 8 Plus-এর ক্যামেরাগুলি। এই ক্যামেরার মাধ্যমে কম আলোতেও অসাধারন ছবি তোলা যাবে। A11 বায়োনিক চিপ এখনো পর্যন্ত স্মার্টফোনের জন্য বানানো সবথেকে শক্তিশালি প্রসেসার।
কিন্তু একই সাথে নতুন iPhone-এ আগের যেকোন iPhone-এর থেকে বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। নতুন স্টিরিও স্পিকার আগের থেকে দ্বিগুন আওয়াজ হবে এবং স্পিকারে পাওয়া যাবে আরও গভীর বেস। এই সবকিছুর সাথেই নতুন iPhone ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট।"

ডিজাইন
ঝলমলে সিলভার, গোল্ড আর স্পেস গ্রে রঙে পাওয়া যাবে নতুন iPhone 8 আর iPhone 8 Plus। সম্পূর্ণ নতুন উপাদানে তৈরী নতুন iPhone-এর বডি। "সুপার স্ট্রং ফরমুলা" দিয়ে তৈরী হয়েছে নতুন iPhone। ফোনে ব্যাবহার করা হয়েছে অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম। নতুন iPhone-এর মেটাল বডি ব্যাবহার না করে ফোনের পিছনে ব্যাবহার করা হয়েছে গ্লাস ডিজাইন। কোম্পানির মতে এটি যেকোন স্মার্টফোনে ব্যাবহৃত গ্লাসের মধ্যে সবথেকে টেকসই।
নতুন iPhone 8 আর iPhone 8 Plus-এ যথাক্রমে রয়েছে ৪.৭ ইঞ্চি ও ৫.৫ ইঞ্চি ড়েটিনা ডিসপ্লে। এটি এখনো পর্যন্ত যেকোন নতুন iPhone-এ ব্যাবহৃত সবথেকে রঙ্গিন ডিসপ্লে। আরও বিস্তৃত কালার গমুটের ফলে নতুন নতুন iPhone-এ পাওয়া যাবে সিনেমা স্ট্যান্ডার্ড কালার। ডিসপ্লের নিচের হোম বাটনটি আগের থেকেও বেশি রেসপন্সিভ।
নতুন কাস্টম ডিজাইন A11 বায়োনিক চিপে আছে আধুনিক সব আর্কিটেকচার। ফলে এটি এখন যেকোন স্মার্টফোনের সবথেকে পাওয়ারফুল প্রসেসার। পাওয়ারফুল প্রসেসারের সাথসাথেই নতুন এই iPhone-এ পাওয়া যাবে সবথেকে বেশি ব্যাটারি ব্যাকআপ।
নতুন A11 বায়োনিক চিপে চারটি কোর আছে যেগুলি সবকটি একসাথে কাজ করতে সক্ষম এবং এর প্রসেসিং পাওয়ার iPhone 7-এর থেকে ২৫% বেশি। নতুন এই A11 বায়োনিক চিপ আগের A10 চিপের থেকে ৭০% ফাস্ট। iPhone 7-এর থেকে ৩০% ফাস্ট iPhone 8-এর GPU । এর ফলে নতুন iPhone এ গেমিং এক্সপেরিয়েন্স আরও ভালো হবে।
পৃথিবীর সবথেকে জনপ্রিয় ক্যামেরা iPhone-এর ক্যামেরা। iPhone 8 আর iPhone 8 Plus-এ আরও ভালো হয়েছে পৃথিবীর সবথেকে জনপ্রিয় এই ক্যামেরা। iPhone 8 আর iPhone 8 Plus-এর ক্যামেরা ১২ মেগাপিক্সেল। সাথে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশান, ƒ/1.8 অ্যাপারচার, ৬ এলিমেন্ট লেন্স যা দিয়ে আগের থেকেও বেশি উজ্জ্বল ছবি তোলা সম্ভব হবে।
এর সাথেই iPhone 8 Plus-এ রয়েছে একটি সেকেন্ডারি ১২ মেগাপিক্সেল f2.8 টেলিফটো ক্যামেরা। আর ররেছে ট্রুটন ফ্ল্যাশ।
iPhone 8 Plus-এর ডুয়াল ক্যামেরায় আছে "পোট্রেট লাইটিং"ফিচার। এর মাধ্যমে আপনি পোট্রেট ছবির লাইট অ্যাডজাস্ট করতে পারবেন আপনার ক্যামেরা অ্যাপের মধ্যে থেকেই। iPhone 8 আর iPhone 8 Plus-এ তোলা যাবে 4K/60fps ভিডিও আর 1080p 240fps স্লোমোশান ভিডিও।

অন্যান্য গুরুত্বপুর্ণ ঘোষনা
আগামি ১৯ সেপ্টেম্বর থেকে গ্রাহকরা পাবেন iOS 11 আপডেট। iPhone 8 আর iPhone 8 Plus-এ রয়েছে ওয়ারলেস চার্জিং সাপোর্ট।
iPhone 8 আর iPhone 8 Plus ডিজাইন করা হয়েছে অ্যাগমেন্টেড রিয়ালিটি আরও ভালো করে ব্যাবহারের জন্য। ফোনের নতুন ক্যামেরা, জাইরোস্কোপ, অ্যাক্সেলেরোমিটারের সমন্বয়ে এই কাজ করতে সক্ষম হয়েছে কোম্পানি।

কত দাম? কবে পাওয়া যাবে?
64GB ও 256GB দুটি স্টোরেজ অপশানে পাওয়া যাবে নতুন iPhone 8 আর iPhone 8 Plus। ১৫সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রি-অর্ডার। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফোনের বিক্রি। iPhone 8 এর দাম শুরু ৬৯৯ মার্কিন ডলার (প্রায় ৪৪,৭৪১ টাকা) থেকে। আর iPhone 8 Plus-এর দাম শুরু ৭৯৯ মার্কিন ডলার (প্রায় ৫১,১৪১ টাকা) থেকে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications