Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
macOS এর লেটেস্ট আপডেট লঞ্চ করল অ্যাপেল
সম্প্রতি iPhone ও AppleTV তে সফটওয়ার আপডেটের পরেই এবার Mac এর অপারেটিং সিস্টেম আপডেট করল অ্যাপেল। আপডেটেড এইন ভার্সানের নাম macOS High Sierra 10.13.5। একাধিক বাগ ফিক্স ও অ্যাপেল এর সব ডিভাইসে iMassege সিঙ্ক করার ফিচার যোগ হয়েছে নতুন এই আপডেটে।

বহুদিন ধরেই ইন্টারনেটে খবর পাওয়া যাচ্ছে যে iCloud থেকে মেসেজ সিঙ্ক এর এই ফিচারটি তৈরীর কাজ করছিল অ্যাপেল। আগে একাধিক বিটা আপডেটেও এই ফিচার দেখা গিয়েছে। গত সপ্তাহে iOS 11.4 এর আপডেটেও এই আপডেট দেখা গিয়েছিল। এই ফিচারে iPhone, iPad ও iPod টাচ এ মেসেজ সিঙ্ক করা যাবে। এবার macOS এও এই একই ফিচার যোগ হল।
সব অ্যাপেল ডিভাইসে এবার থেকে মেসেজ সিঙ্ক করাতে পারবেন অ্যাপেল গ্রাহকরা। এর ফলে নতুন কোন ডিভাইস কিনলে আগের ডিভাইসের সব মেসেজ নিমেষে চলে যাবে নতুন ডিভাসে। এছাড়াও কোন এক ডিভাইস থেকে কোন মেসেজ মুছে দিলে সব ডিভাইস থেকে ডিলিট হয়ে যাবে সেই মেসেজ।
এছাড়াও এবার থেকে iCloud এ অ্যাটাচমেন্ট সেন্ড ও রিসিভ করতে পারবেন গ্রাহকরা। এর ফলে ডিভাইসের স্টোরেজ ফাঁকা রাখতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। যদিও এই মুহুর্তে iCloud এ মাত্র 5GB ডাটা বিনামূল্যে পাওয়া যায়। এর পরে আরও স্টোরেজ প্রয়োজন হলে পকেট থেকে টাকা খশাতে হবে গ্রাহকদের।
এর সাথেই macOS High Sierra 10.13.5 আপডেটে যোগ হয়েছে একগুচ্ছ সিকিউরিটি ফিচার। সিকিউরিটির সাথেই এই আপডেটে একাধিক বাগ ফিক্স করেছে অ্যাপেল। Mail অ্যাপ এ আগে হ্যাকাররা এনক্রিপ্টেড মেল পড়ে ফেলতে পারতেন। এই আপডেটে সেই সমস্যার সমাধান করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও iBooks অ্যাপ এ পাসওয়ার্ড বাইপাস প্রোটেকশানের সমস্যার সমাধান করা হয়েছে এই আপডেটে। এর সাথেই macOS High Sierra 10.13.5 যোগ হয়েছে আরও বেশি স্টেবিলিটি আর আরও ভালো পারফর্মেন্স।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
