Just In
- 1453 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1461 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1464 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1472 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
কবে লঞ্চ হবে নতুন iPhone? জানালো অ্যাপেল
প্রত্যেক বছরেই সেপ্টেম্বর মাসে নতুন iPhone বাজারে নিয়ে আসে অ্যাপেল। এই বছরেও তার ব্যতিক্রম হবে না। আগামী ১২ সেপ্টেম্বর লঞ্চ হবে নতুন iPhone। ইতিমধ্যেই এই লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র পাঠাতে শুরু করেছে অ্যাপেল। notun iPhone এর সাথেই একই ইভেন্টে নতুন iPad ও অ্যাপেল ওয়াচ।

আমন্ত্রণ পত্র জানানো হয়েছে ১২ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কোম্পানির সদর দপ্তরে স্টিভস জোবস থিয়েটারে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। তবে এই ইভেন্টে কোন প্রোডাক্ট লঞ্চ হবে তা জানানো হয়নি। তবে এই ইভেন্টেই যে নতুন iPhone লঞ্চ হবে তা টেক দুনিয়ার অজানা নয়।
২০১৮ সালে তিনটি নতুন iPhone লঞ্চ করবে কোম্পানি। এই তিনটি ফোনেই ফেস আনলক ফিচার থাকবে। এর মধ্যে দুটি ফোনে OLED ডিসপ্লে ও একটি ফোনে LCD ডিসপ্লে ব্যবহার হবে। আপাতত টেক দুনিয়া এই তিনটি iPhone লঞ্চের জন্য অধীর অপেক্ষায় বসে রয়েছে।
এবার এক রিপোর্টে নতুন এই তিনটি iPhone এর দাম জানা গিয়েছিল। সব থেকে কম দামে পাওয়া যাবে LCD ডিসপ্লে সহ iPhoneটি। এই iPhone এর দাম শুরু হবে ৬৯৯ মার্কিন ডলার থেকে। তবে OLED ডিসপ্লে সহ iPhone মদেল দুটি কিনতে অনেক বেশি টাকা খরচ করতে হবে।
৫.৮ ইঞ্চি ও ৬.৫ ইঞ্চি OLED ডিসপ্লে iPhone দুটি বাজারে আসবে। এই ফোনগুলি মূলত গত বছরের iPhoneX এর পরবর্তী জেনারেশানের iPhone।
এক রিপোর্ট থেকে ইতিমধ্যেই জানা গিয়েছে ৬.১ ইঞ্চি LCD ডিসপ্লে সহ নতুন iPhone টি 64GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। এর সাথেই এই ফোনে 3GB RAM থাকবে।
যদিও OLED ডিসপ্লের দুটি iPhone-এ 4GB RAM থাকবে বলে এই রিপোর্ট থেকে জানা গিয়েছে। শোনা যাচ্ছে ৫.৮ ইঞ্চি OLED ডিসপ্লের নতুন iPhone 64GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। ৮৯৯ মার্কিন ডলার থেকে এই ফোনের দাম শুরু হবে।
২০১৮ সালে লঞ্চ হওয়া তিনটি iPhone-এর মধ্যে সবথেকে বেশি দামের iPhone টি অবশ্যই ৬.৫ ইঞ্চি OLED ডিসপ্লে ফোনটি। এই ফোনে 512GB স্টোরেজ থাকবে বলে রিপোর্ট থেকে জানা গিয়েছে। এই ফোনের দাম শুরু হবে ৯৯৯ মার্কিন ডলার থেকে। আপাতত iPhoneX Plus নামে এই ফোনকে ডাকছেন টেক গুরুরা। তবে এই ফোনের নাম কী হয় তা জানার জন্য সেপ্টেম্বরে ১২ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications