Just In
- 1545 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1553 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1556 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1564 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
লঞ্চ হল জনপ্রিয় রেসিং গেমের নতুন ভার্সান Asphalt 9: Legends
অবশেষে বিশ্বব্যাপী লঞ্চ হল জনপ্রিয় মোবাইল আর্কেড রেসিং গেম Asphalt 9: Legends। Android ও iOS এ বিশ্বব্যাপী এই গেম ডাউনলোড করা যাচ্ছে। Android ও iOS গ্রাহকরা যথাক্রমে Play Store ও App Store থেকে Asphalt 9: Legends ডাউনলোড করতে পারবেন। Asphalt 9: Legends এর ফাইল সাইজ 1.5 GB। Android অপারেটিং সিস্টেমে Asphalt 9: Legends খেলতে Android 4.3 বা তার ভেশি ভার্সান ইন্সটলড থাকতে হবে। অন্যদিকে iPad Mini 2 বা তা পরের iPad আর iPhone 5s বা তার পরের iPhone Asphalt 9: Legends খেলা যাবে। যে কোন ডিভাইসে এই গেম খেলতে নিরন্তর ইন্টারনেট কানেকশান লাগবে।

উন্নত ভিজুয়াল, নতুন কন্ট্রোল, একাধিক কাস্টমাইজেশান অপশান সহ Asphalt 9: Legends লঞ্চ হয়েছে। নতুন এই গেমে আপডেটেড মাল্টিপ্লেয়ার ইন্টারফেস ব্যবহার হয়েছে।
এই গেমে বিশ্বের সেরা ৫০টি গাড়ি ব্যবহার করা হয়েছে। গেমের ভিতরে ব্যবহৃত মুদ্রা দিয়ে গাড়িগুলি আপডেট করা যাবে। Ferrari, Lamborghini, W Motors, Porsche এর মতো জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী সংস্থার একাধিক গাড়ি এই গেমে ব্যবহার হয়েছে। কোম্পানি জানিয়েছে এই মুহুর্তে বাজারে সবথেকে ভালো হাইপার রিয়েলিস্টিক রেসিং গেম Asphalt 9: Legends। একাধিক চোখ ধাঁধাঁনো গ্রাফিক্স, HDR সাপোর্ট পার্টিকেল এফেক্ট সহ Asphalt 9: Legends লঞ্চ করেছে Gameloft।
Asphalt 9: Legendsএর ভিতরে গ্রাহকরা গাড়ির রঙ ও গাড়ির কনফিগারেশান আপডেট করতে পারবেন। সিঙ্গেল প্লেয়ার মোডে ৬০ টি সিজন ও ৮০০-র বেশি ইভেন্ট থাকবে। মাল্টিপ্লেয়ার মোডে সারা বিশ্বের ৭ জন খেলোয়াড়ের সাথে একসাথে এই গেম খেলা যাবে।
Asphalt 9: Legends গেমে নতুন 'টাচড্রাইভ’ কন্ট্রোল সিস্টেম যোগ করেছে Gameloft। এর সাথেই নতুন একটি ক্লাব ফিচার যোগ হয়েছে। এই ক্লাবে অনলাইন গ্রুপ তৈরী করে নিজেদের মধ্যে রেসিং করা যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
