Just In
- 1407 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1415 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1418 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1426 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ফ্লিপ ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল এসুস জেনফোন ৬
২০১৯ সালের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করল এসুস। নতুন জেনফোন ৬ ফোনে রয়েছে বিশেষ ফ্লিপ ক্যামেরা ডিজাইন। এই ডিজাইন ব্যবহারের জন্য এসুস জেনফোন ৬ ফোনের পিছনের ক্যামেরা মোটরের সাহায্যে উঠে এসে সেলফি তুলতে সাহায্য করবে। এর সাথেই ডিসপ্লের উপরে থাকছে না কোন নচ।

স্পম্প্রতি স্পেনের ভ্যালেন্সিয়া শহরে এক ইভেন্টে এই ফোন লঞ্চ করেছে এসুস। ফ্লিপ ক্যামেরা ছাড়াও এসুস জেনফোন ৬ ফোনে থাকছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট আর ৫,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
এসুস জেনফোন ৬ এর দাম
৬ জিবি র্যাম আর ৬৪ জিবি স্টোরেজে এসুস জেনফোন ৬ এর দাম শুরু হচ্ছে ৪৯৯ ইউরো থেকে। একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন। আপাতত ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যাবে জেনফোন ৬। ভারতে কবে এই ফোন লঞ্চ হবে তা জানায়নি এসুস।
এসুস জেনফোন ৬ স্পেসিফিকেশন
এসুসু জেনফোন ৬ ফোনে চলবে অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে একটি ৬.৪ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিওপসেট, ৮ জিবি পর্যন্ত র্যাম আর ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য এসুস জেনফোন ৬ ফোনে রয়েছে ফ্লিপ ক্যামেরা ডিজাইন। এই ফোনের ডিউয়াল ফ্লিপ ক্যামেরা রিয়ার ও ফ্রন্ট ক্যামেরার কাজ করবে। এই ফোনের ডুয়াল ফ্লিপ ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। জেনফোন ৬ ফোনের প্রধান আকর্ষন এই ফোনের ফ্লিপ ক্যামেরা।
জেনফোন ৬ ফোনে রয়েছে একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। যা আজকাল খুব কম ফ্ল্যাগশিপ ফোনে দেখা যায়। এছাড়াও থাকছে ডুয়াল সিম ও মাইক্রো এসডি স্লট আর ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এসুস জেনফোন ৬ ফোনে রয়েছে একটি ৫,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি আর ১৮ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications