এবার 6GB ভেরিয়েন্টের পাওয়া যাবে Asus Zenfone Max Pro 1

By Gizbot Bureau
|

এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল Asus Zenfone Max Pro 1। তিনটি ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ করেছিল Asus। এই ফোন শুধুমাত্র Flipkart এই পাওয়া যাবে বলে জানিয়েছিল কোম্পানি। কিন্তু লঞ্চের সময় শুধুমাত্র 3GB আর 4GB RAM ভেরিয়েন্ট বিক্রি শুরু করেছিল কোম্পানি। শিঘ্রই Flipkart এ 6GB RAM ভেরিয়েন্টের Asus Zenfone Max Pro 1 বিক্রি শুরু হবে ।

এবার 6GB ভেরিয়েন্টের পাওয়া যাবে Asus Zenfone Max Pro 1

Asus Zenfone Max Pro 1 এর বেস ভেরিয়েন্টে রয়েছে 3GB RAM আর 32GB ইনবিল্ট স্টোওজ। এছাড়াও এই মুহুর্তে একটি 4GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে Asus Zenfone Max Pro 1 পাওয়া যায়। এই দুটি ভেরিয়েন্টেই 13MP + 5MP ডুয়াল ক্যামেরা রয়েছে। কিন্তু নতুন হাই এন্ড 6GB RAM ভেরিয়েন্ট Asus Zenfone Max Pro 1 তে একটি 16MP + 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। এছাড়াও একটি 16MP সেলফি ক্যামেরা থাকবে। এই ফোনের দাম 14,999 টাকা।

কবে থেকে এই ফোন বিক্রি শুরু হবে সেই বিষয়ে কোন তথ্য জানায়নি Flipkart। তবে মনে করা হচ্ছে খুব শিঘ্রই এই ফোনের বিক্রি শুরু হবে।

Asus Zenfone Max Pro 1 স্পেসিফিকেশান

Asus Zenfone Max Pro 1 তে রয়েছে একটি ৫..৯৯ ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 636 চিপসেট। Redmi Note 5 Pro তে একই চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও থাকছে স্টক অ্যানড্রয়েড ৮.১ অরিও। Asus Zenfone Max Pro 1 এর ভিতরে থাকবে একটি বিশাল 5000 mAh ব্যাটারি।

Asus Zenfone Max Pro 1 এর সব ভেরিয়েন্টেই microSD কার্ড স্লট রয়েছে। এই কার্ড ব্যবহার করা ফোনের মেমোরি 2TB পরযন্ত বাড়িয়ে নেওয়া যাবে। এছাড়াও ache ডুয়াল সি, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5 আর GPS। ফোনের পিছনে থাকছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা। এছাড়াও ফোনের সামনে একটি সেলফি ক্যমেরা থাকবে। Asus Zenfone Max Pro 1 এ আছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

আপাতত শুধুমাত্র 3GB RAM আর 4GB RAM ভেরিয়েন্টেই Asus Zenfone Max Pro 1 পাওয়া যায়। 3GB RAM ভেরিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। অন্যদিকে 4GB RAM Asus Zenfone Max Pro 1 কিনতে খরচ হবে ১২,৯৯৯ টাকা।

Best Mobiles in India

English summary
Soon, the 6GB RAM variant of the Asus Zenfone Max Pro 1 could be made available for sale.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X