Just In
- 1543 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1551 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1554 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1562 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
জিও, এয়ারটেল, ভি: প্রিপেডে প্রতিদিন ৩জিবি ডেটার প্ল্যানগুলি দেখে নিন
২০১৭ সালে প্রথম দৈনিক ডেটার প্ল্যান নিয়ে এসেছিল জিও। এর পর একে একে সব কোম্পানিই এই উপায়ে প্ল্যান নিয়ে আসে। প্রথমে দিনে ১জিবি ডেটা যথেষ্ট থাকলেও সম্প্রতি ডেটা ব্যবহার অনেকটা বেড়ে গিয়েছে। তাই সব জনপ্রিয় কোম্পানি প্রতিদিন ৩জিবি ডেটার প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এক নজরে এয়ারটেল, ভি ও জিওর প্রতিদিন ৩জিবি ডেটার প্ল্যানগুলি দেখে নিন।

রিলায়েন্স জিওর প্রতিদিন ৩জিবি ডেটার প্রিপেড প্ল্যান
প্রতিদিন ৩জিবি ডেটার তিনটি প্ল্যান রয়েছে মুম্বাইয়ের কোম্পানিটির। ৩৪৯ টাকা প্ল্যানে প্রতিদিন ৩জিবি ডেটার সঙ্গে থাকছে আনলিমিটেড জিও নেটওয়ার্কে কল করার সুযোগ। অন্য নেটওয়ার্কে কল করার জন্য ১,০০০ মিনিট টকটাইম পাওয়া যাবে। সঙ্গে থাকছে প্রতিদিন ১০০ এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
৪০১ টাকা প্ল্যানে প্রতিদিন ৩জিবি ডেটার সঙ্গে থাকছে আনলিমিটেড জিও নেটওয়ার্কে কল করার সুযোগ। অন্য নেটওয়ার্কে কল করার জন্য ১,০০০ মিনিট টকটাইম পাওয়া যাবে। সঙ্গে অতিরিক্ত ৬জিবি ডেটা পাওয়া যাবে। আর থাকছে প্রতিদিন ১০০ এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এই প্ল্যানের সঙ্গে ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে।
৯৯৯ টাকা প্ল্যানে প্রতিদিন ৩জিবি ডেটার সঙ্গে থাকছে আনলিমিটেড জিও নেটওয়ার্কে কল করার সুযোগ। অন্য নেটওয়ার্কে কল করার জন্য ৩,০০০ মিনিট টকটাইম পাওয়া যাবে। সঙ্গে থাকছে প্রতিদিন ১০০ এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন।
ভারতী এয়ারটেলের প্রতিদিন ৩জিবি ডেটার প্রিপেড প্ল্যান
৩৯৮ টাকা প্ল্যানে প্রতিদিন ৩জিবি ডেটার সঙ্গে থাকছে সব নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুযোগ। এই প্ল্যানে এয়ারটেল এক্সট্রিম ও উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
৫৫৮ টাকা প্ল্যানে প্রতিদিন ৩জিবি ডেটার সঙ্গে থাকছে সব নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুযোগ। এই প্ল্যানেও এয়ারটেল এক্সট্রিম ও উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন।
ভি প্রতিদিন ৩জিবি ডেটার প্রিপেড প্ল্যান
এয়ারটেলের মতোই ৩৯৮ টাকা ও ৫৫৮ টাকা প্ল্যানে প্রতিদিন ৩জিবি ডেটা ব্যবহার করতে পারবেন ভি গ্রাহকরা। এই দুই প্ল্যানেই এয়ারটেলের প্ল্যানের মতোই সুবিধা পাওয়া যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
