Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1564 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
পেটিএমে ২০০০ টাকা ক্যাশ ব্যাকের প্রলোভন! ভুয়ো ওয়েবসাইট থেকে সাবধান
প্রায় প্রতিদিনই প্রতারণার জন্য অনলাইনে নতুন নতুন উপায় খুঁজে বার করছে প্রতারকরা। করোনা পরিস্থিতিতে ডিজিটাল পেমেন্টের জনপ্রিয়তা বৃদ্ধির পরে আরও বেশি মানুষ অনলাইন পেমেন্ট শুরু করেছেন। এই সুযোগে নতুন নতুন ফাঁদ পাতছে প্রতারকরা। এই কারণেই বিগত এক বছরে দেশে সাইবার অপরাধ অনেকটা বেড়ে গিয়েছে। বিভিন্ন উপায়ে দুষ্কৃতীরা অনলাইনে আপনার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি এমনই আরও একটি প্রতারণার ফাঁদ প্রকাশ্যে এসেছে।

নতুন উপায়ে পেটিএম ক্যাশ ব্যাক দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু আসলে যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হচ্ছে সেটি একটি ভুয়ো ওয়েবসাইট। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে paytm-cashoffer[dot]com নামের সেই ওয়েবসাইট পাঠানো হচ্ছে। এই ওয়েবসাইটে লগ ইন করার জন্য গ্রাহকের ফোনে নোটিফিকেশন পৌঁছচ্ছে।
যদিও কোন ওয়েবসাইট এই নোটিফিকেশন পাঠাচ্ছে তা জানানো হয়নি রিপোর্টে। যদিও যে কোন ব্রাউজারে নোটিফিকেশন পাঠানোর আগে গ্রাহকের অনুমতি বাধ্যতামূলক। তাই মনে করা হচ্ছে এমন কোন একটি ওয়েবসাইট এই ভুয়ো ওয়েবসাইটে লগ ইন করার নোটিফিকেশন করছে যা গ্রাহক ইতিমধ্যেই নোটিফিকেশনের জন্য অ্যাকসেপ্ট করেছেন।
নোটিফিকেশনে জানানো হয়েছে "অভিনন্দন! আপনি পেটিএম স্ক্র্যাচ কার্ড জিতেছেন”। এই নোটিফিকেশন ক্লিক করলেই গ্রাহক পৌঁছে যাবেই উপরে উল্লেখ করা ভুয়ো পেটিএম ওয়েবসাইটে। মানুষকে প্রতারিত করতেই এই ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছে যা হুবহু পেটিএম ওয়েবসাইটের মতো দেখতে।
সেখানে একটি মেসেজে ২,০০০ টাকা জেতার কথা জানানো হবে। যদিও শুধুমাত্র মোবাইল থেকেই এই ওয়েবসাইট ওপেন হবে।
যদিও কম্পিউটার থেকে এই ওয়েবসাইট টাইপ করে ওপেন করলে সরাসরি অফিশিয়াল পেটিএম পেজে চলে যাবেন গ্রাহক। সকলকে এই ধরনেই ভুয়ো ওয়েবসাইট ওপেন না করার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
