Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ক্লিয়ার ট্যাক্সের সঙ্গে গাঁটছড়া, জিএসটি ঝক্কি সামলানোর নয়া সমাধান বাজারে আনল ভারতী এয়ারটেল
জিএসটি সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান এয়ারটেল জিএসটি অ্যাডভান্টেজে। সঙ্গে রয়েছে ক্লিয়ার ট্যাক্স।
ভারতী এয়ারটেলেরই একটা ব্রাঞ্চ এয়ারটেল বিজনেস। আজ তারা বাজারে আনল এয়ারটেল জিএসটি অ্যাডভান্টেজ সার্ভিস। ছোট ব্যবসা এবং স্টার্ট আপরা যাতে তাদের জিএসটি রিটার্নস ঠিকঠাক, নিরাপদ ও নির্ঝঞ্ঝাট ভাবে দিতে পারেন, সেই কারণেই এয়ারটেলের এই উদ্যোগ।

এয়ারটেল বিজনেসের ডিরেক্টর ও সিইও অশোক গণপতি জানালেন, ভারতীয় অর্থনীতিতে নতুন এই জিএসটির জমানা একটা মাইলস্টোন। এয়ারটেল জিএসটি অ্যাডভান্টেজ ছোট ব্যবসায়ীদের জিএসটি নিয়ে জটিলতা কমাবে। ফ্রি সিকিওর ডেটা অ্যাকসেস করা যাবে। Goods and Services Network (GSTN)-এর ডেটা হোস্টিং পার্টনারদের মধ্যে রয়েছে এয়ারটেলও।
রিটার্নের ডিজিটাল সাবমিশনের ক্ষেত্রে এয়ারটেল, ক্লিয়ার ট্যাক্সের সঙ্গেও গাঁটছড়া বেঁধেছে। এয়ারটেল জিএসটি অ্যাডভান্টেজের মাধ্যমে গ্রাহকরা ক্লিয়ার ট্যাক্সের পরিষেবা বিনামূল্যে পাবেন। ফলে এখন সাবস্ক্রিপশন ফি ছাড়াই ক্লিয়ার ট্যাক্সের জিএসটি সফটওয়্যার এবং প্লাটফর্ম মিলবে এয়ারটেল গ্রাহকদের জন্যও। ২০১৮-র একত্রিশে মার্চ পর্যন্ত মিলবে এই সুবিধা।
ব্যান্ডউইথ চার্জের ঝামেলা ছাড়াই রিটার্নস আপলোড করা যাবে এয়ারটেল জিএসটি অ্যাডভান্টেজে। এরমাধ্যমে এয়ারটেলের যে কোনও কর্পোরেট কানেকশন বা ডিভাইস থেকেই বিনামূল্যে অতিরিক্ত ডেটা পাবেন ব্যবসায়ীরা।
ক্লিয়ার ট্যাক্সের সিইও অর্চিত গুপ্তা জানান, এয়ারটেলের সঙ্গে যুক্ত হয়ে তাঁরা বেশ খুশি। জিএসটি লাগু হওয়ার পর থেকে তাঁরা এই বিষয়টি সহজবোধ্য করার জন্য লাগাতার চেষ্টা করে যাচ্ছেন। এয়ারটেলের সঙ্গে এই গাঁটছড়া দেশকে আরও জিএসটি ফ্রেন্ডলি করে তুলবে বলে মনে করছেন তিনি।
সব জিএসটির সমাধানের জন্য ক্লিয়ার ট্যাক্স ক্লাউড বেসড টুলসের ব্যবস্থা করেছে। সমস্ত পরিষেবাই থাকছে তাতে। এয়ারটেল জিএসটি অ্যাডভান্টেজ ক্লিয়ার ট্যাক্সের সেই সমস্ত প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের জিএসটি-র ঝামেলা থেকে অনেকটাই রেহাই দেবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
