Just In
- 1542 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1550 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1553 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1561 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ব্লু আধার কী? কীভাবে এই আধার কার্ড পাবেন?
আধার কার্ড ভারতের নাগরিকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হয়েছে। প্রায় সকল নাগরিকের নিজস্ব আধার কার্ড রয়েছে। প্রত্যেক আধার কার্ডের সঙ্গে একটি 12 ডিজিটের একটি আধার নম্বর দেয় ইউআইডিএআই। আধার কার্ডের মধ্যেই সঞ্চিত থাকে সব নাগরিকে নাম ঠিকানা ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য।

কিন্তু ব্লু আধার কার্ডের নাম শুনেছেন? সাধারণ আধার কার্ড ছাড়াও নির্দিষ্ট ক্ষেত্রে ব্লু আধার কার্ড ব্যবহার হয়। বড়দের জন্য সাধারণ আধার কার্ড ব্যবহার হলেও শিশুদের জন্য ব্যবহার হয় ব্লু আধার কার্ড। বাল আধার নামেও জনপ্রিয় এই আধার কার্ড। ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য এই আধার কার্ড নিয়ে এসেছে ইউআইডিএআই।
রঙ ছাড়া এই আধার কার্ডের সব কিছুই আর দশটা আধার কার্ডের মতোই দেখতে। তবে শিশুদের আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস স্ক্যানের মতো বায়োমেট্রিক তথ্য সঞ্চিত থাকে না। শিশুর বয়স ৫ বছরের বেশি হলে এই আধার কার্ড অবৈধ হয়ে যায়। এর পরে শিশুকে সাধারণ আধার কার্ড তৈরি করতে হবে।
বাল আধার কার্ড পাওয়ার উপায়:
স্টেপ ১। এনরোলমেন্ট সেন্টারে গিয়ে ফর্ম ফিল আপ করুন।
স্টেপ ২। শিশুর জন্মের শংসাপত্র ও মা-বাবার আধার নম্বর জমা দিন। সঙ্গে প্রয়োজন একটি মোবাইল নম্বর।
স্টেপ ৩। শিশুর একটি ছবি প্রয়োজন হবে।
স্টেপ ৪। মা-বাবার আধার কার্ডের সঙ্গে শিশুর আধার কার্ড সংযুক্ত থাকবে।
স্টেপ ৫। এর পরে অ্যাকনলেজমেন্ট স্লিপ নিয়ে নিন।
রেজিস্ট্রেশন ও ভেরিফিকেশন শেষ হলে SMS এর মাধ্যমে মোবাইল নম্বর বাল আধার নম্বর পাঠিয়ে দেওয়া হবে। জন্মের ৬০ দিনের মধ্যে শিশু আধার কার্ড পেয়ে যাবে।
অনলাইনে অ্যাপয়েনমেন্ট বুক করবেন কীভাবে?
একবার শিশুর বয়স ৫ বছর পেরিয়ে গেলে অনলাইনে অ্যাপয়েনমেন্ট বুক করে শিশুর বায়োমেট্রিক রেজিস্টার করা যাবে। এই জন্য ইউআইডিএআই অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপয়েনমেন্ট বুক করা যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
