Just In
- 1454 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1462 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1465 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1473 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
কলকাতা সার্কেলের গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল বিএসএনএল
জিও ঘুম কেড়েছে সব মোবাইল নেটওয়ার্কের। সেই দলে বাদ নেই রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা বিএসএনএল। জিওর সাথে প্রতিযোগিতায় সম্প্রতি ১০৯৭ টাকার প্ল্যান লঞ্চ করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। আপাতত শুধুমাত্র কলকাতা সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। ১০৯৭ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। প্রসঙ্গত জিওর ১৬৯৯ টাকার প্ল্যানেও ৩৬৫ দিন ভ্যালিডিটি পাওয়া যায়।

বিএসএনএল ১০৯৭ টাকার প্ল্যানে আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কল করা যাবে। এই কলিং এ কোন সীমা থাকবে না। তবে দিল্লি ও মুম্বাই সার্কেলের নম্বরে ফোন করতে অতিরিক্ত টাকা খরচ করতে হবে। এছাড়াও ১০৯৭ টাকা প্ল্যানের সাথে পাওয়া যাবে 25GB ডাটা। তবে কলকাতায় বিএসএনএল 4G নেটওয়ার্ক না থাকায় 3G নেটওয়ার্কে এই ডাটা ব্যবহার করতে হবে গ্রাহককে। তবে যেখানে কোম্পানির 4G নেটওয়ার্ক রয়েছে সেখানে এই প্ল্যানে 4G ডাটা ব্যবহার করা যাবে। তবে ১০৯৭ টাকা প্ল্যানের সাথে কোন SMS এর সুবিধা পাওয়া যাবে না। ১০৯৭ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন।
২০১৯ সালের ৬ জানুয়ারীর আগে রিচার্জ করলে এই প্ল্যান ব্যবহার করতে পারবেন বিএসএনএল প্রিপেড গ্রাহকরা। প্রসঙ্গত জিও ১৬৯৯ টাক্র প্ল্যানেও ৩৬৫ দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এর সাথেই পাওয়া যায় দিল্লি ও মুম্বাই সার্কেল সহ সারা ভারতের সব নম্বরে আনলিমিটেড কল, রোজ ১০০ টি SMS আর দিনে 1.5GB ডাটা। এর ফলে জিও ১৬৯৯ টাকা প্ল্যানে গ্রাহক এক বছরে মোট 547.5GB ডাটা ব্যবহার করতে পারবেন। কলকাতা সহ সারা ভারতেই জিওর 4G নেটওয়ার্ক থাকার কারনে হাই স্পিডে এই ডাটা ব্যবহার করা যাবে। অন্যদিকে সারা ভারতে শুধুমাত্র কেরালা সার্কেলে বিএসএনএল 4G নেটওয়ার্ক রয়েছে।
পুজোর ঠিক আগে কলকাতা সার্কেলের পোস্টপেড গ্রাহকদের জন্য নতুন ৫২৫ টাকার প্ল্যান লঞ্চ করেছিল বিএসএনএল। এইন প্ল্যানে মাসে 80GB ডাটা ব্যবহার করা যাবে। এর সাথেই থাকবে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল ও রোজ ১০০ টি SMS এর সুবিধা। তবে কোন মাসে 80GB ডাটা ব্যবহার না হলে তা পরের মাসে অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে এই ভাবে একজন গ্রাহক নিজের অ্যাকাউন্টে 200GB পর্যন্ত ডাটা রাখতে পারবেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications