Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ব্রডব্যান্ডে ধামাকা ক্যাশব্যাক নিয়ে হাজির বিএসএনএল
ব্রডব্যান্ডে সব বার্ষিক প্ল্যানে ২৫ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে বিএসএনএল। ৩১ মার্চ পর্যন্ত এই অফার চালু থাকছে। কোম্পানির অফিশিয়াল টুইটার পেজ থেকে এই অফারের খবর জানানো হয়েছে। নতুন ও পুরনো সব বিএসএনএল ব্রডব্যান্ড গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন।

এই অফারের সুবিধা পাবেন কীভাবে?
বিএসএনএল ব্রডব্যান্ড পেজে লগ ইন করুন।
শর্তাবলী 'এগ্রি’ করুন।
এর পরে একটি নতুন উইন্ডো খুলে যাবে।
সার্ভিস আইডি দিন।
এবার আপনার মোবাইল নম্বরে ওটিপি পৌঁছাবে।
ওটিপি দিন, ভ্যালিডেট সিলেক্ট করুন।
নিজের প্ল্যান মিলিয়ে নিন।
প্ল্যান বদল করতে চাইলে ২৫% শতাংশ ক্যাশব্যাকে ক্লিক করুন।
এর পরে আপনার স্ক্রিনে প্ল্যান বদলের অনুরোধের প্রেক্ষিতে একটি নম্বর দেখতে পাবেন।
তবে মাথায় রাখা প্রয়োজন এক মাসে এক বার প্ল্যান বদল করা যায়। তাই গত এক মাসে যদি আপনি বিএসএনএল ব্রডব্যান্ড প্ল্যানে বদল করে থাকেন তবে এই প্ল্যানের সুবিধা পাবেন না। গ্রাহকের অ্যাকাউন্টে এই ক্যাশব্যাক দেওয়া হবে। গ্রাহকের বার্ষিক প্ল্যানের ২৫ শতাংশ ক্যাশব্যাক হিসাবে যুক্ত হবে।
পরবর্তীকালে বিএসএনএল বিল ও সার্ভিস পেমেন্টে অ্যাকাউন্টের এই ক্যাশব্যাক ব্যবহার করা যাবে।
ডিসেম্বর মাসে প্রথম ২৫ শতাংশ ক্যাশব্যাক অফার নিয়ে এসেছিল BSNL। কোম্পানির সব ব্রডব্যান্ড, ল্যান্ডলাইন ও ওয়াইফাই গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন। শুরুতে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অফার নিয়ে হাজির হয়েছিল সেই সময় ৬ মাস ও ১২ মাস সাবস্ক্রিপশানে ২৫ শতাংশ ক্যাশব্যাক দিয়েছিল রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থাটি। মার্চ মাসে আবার এই অফার ফিরিয়ে আনল বিএসএনএল। জিও গিগাফাইবার বাজারে আসার আগে আবার নতুন প্ল্যান নিয়ে এসে গ্রাহকের মন জয়ের চেষ্টা করল ভারতের এক নম্বর ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
