Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
৭৮ টাকার প্রিপেড প্ল্যানে কী সুবিধা দিচ্ছে বিএসএনএল?
কম দামে নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড। নতুন প্ল্যানে ডাটা ও ভয়েস কলিং এর সুবিধা পাওয়া যাবে। সারা দেশের গ্রাহকদের জন্য ৭৮ টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে বিএসএনএল।

৭৮ টাকার প্রিপেড প্ল্যানে বিএসএনএল গ্রাহকরা দিনে 2GB ডাটা ব্যবহার করতে পারবেন। এর সাথে থাকছে আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কলের সুবিধা। নতুন এই প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ১০ দিন। এর ফলে ৭৮ টাকায় আনলিমিটেড কলের সাথের মোট 20 GB ডাটা ব্যবহার করা যাবে। কোম্পানির বেশিরভার প্ল্যানে দিল্লি ও মুম্বাই সার্কেলের নম্বরে ফোন করতে টাকা খরচ হলেও এই প্ল্যানে সারা দেশের যে কোন ফোন নম্বরে বিনামূল্যে আনলিমিটেড কল করতে পারবেন বিএসএনএল গ্রাহকরা।
এই দামে বাজারে রিলায়েন্স জিওর কোন প্ল্যান বাজারে নেই। তনে ৯৮ টাকার জিও প্রিপেড প্ল্যানে গ্রাহকরা দিনে 2GB ডাটার সাথে আনলিমিটেড কলের সুবিধা দেবে মুকেশ আম্বানির কোম্পানি। জিও ৯৮ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
সম্প্রতি পোস্টপেড গ্রাহকদের এক বছরের অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশান বিনামূল্যে দিচ্ছে বিএসএনএল। কোম্পানির পোস্টপেড ও ল্যান্ড লাইন গ্রাহকদের এই সুবিধা বিনামূল্যে দেবে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থাটি।
পোস্টপেডে ৩৯৯ টাকা বা তার বেশি ও ল্যান্ড লাইনের ৭৪৫ টাকা বা তার বেশি প্ল্যানের গ্রাহকরা এই সুবিধা পাবেন। এক বছর পর্যন্ত অ্যামাজন প্রাইন সাবস্ক্রিপশান বিনামূল্যে পাবেন এই বিএসএনএল গ্রাহকরা। প্রসঙ্গত এক বছরের অ্যামাজন সাবস্ক্রিপশানে ৯৯৯ টাকা খরচ হয়। এছাড়াও মাসিক প্ল্যানে অ্যামাজন প্রাইমে খরচ হয় ১২৯ টাকা।
এছাড়াও কোম্পানির একটি ধামাকা প্ল্যানের ভ্যালিডিটি বাড়ানোর সিদ্ধান্ত নিল কোম্পানিটি। এই প্ল্যানে বিএসএনএল প্রিপেড গ্রাহকরা নিজের ডাটার উপরে প্রতিদিন অতিরিক্ত 2.2GB ডাটা ব্যবহার করতে পারবেন।
এই বছরের শুরুতে এই অফার লঞ্চ হয়েছিল। লঞ্চের সময় কোম্পানি জানিয়েছে ২০১৮ সালের ১৪ লভেম্বর পর্যন্ত এই অফার ব্যবহার করা যাবে। এই অফার গ্রাহকের মন জয় করার কারনে এবার আরও কয়েক মাস অতিরিক্ত ডাটার এই অফার বাজারে রাখার সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়াত্ব সংস্থাটি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
