Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
বিএসএনএল প্রজাতন্ত্র দিবস অফার ২০২১: বাড়ল একাধিক প্ল্যানের ভ্যালিডিটি, সামনে এল নতুন প্ল্যান
প্রত্যেক বছরই স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসে নতুন প্ল্যান নিয়ে আসে বিএসএনএল। ২০২১ সালেও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একাধিক অফার নিয়ে হাজির হয়েছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। ২০২১ সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একাধিক প্ল্যানের ভ্যালিডিটি বাড়ানোর সঙ্গে সঙ্গেই নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে কোম্পানিটি। এছাড়াও ১২০ টাকা থেকে ৬,০০০ টাকা পর্যন্ত বিভিন্ন রিচার্জে মিলবে ফুল টকটাইম। এক নজরে অফারগুলি দেখে নিন।

অনেক দিন ধরেই বিএসএনএল-এর ১,৯৯৯ টাকা প্ল্যান বাজারে রয়েছে। এতদিন এই প্ল্যানে ৩৬৫ দিন ভ্যালিডিটি পাওয়া যেত। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ৩১ জানুয়ারির আগে এই প্ল্যান রিচার্জ করলে ২১ দিন অতিরিক্ত ভ্যালিডিটি পাওয়া যাবে। অর্থাৎ মোট ৩৮৬ দিন ভ্যালিডিটি মিলবে। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ৩জিবি ডেটা আর প্রতিদিন ১০০ এসএমএস ব্যবহারের সুযোগ।
এছাড়াও চলতি বছর প্রজাতন্ত্র দিবসে ২,৩৯৯ টাকা রিচার্জে ৭২ দিন অতিরিক্ত ভ্যালিডিটি পাওয়া যাবে। অর্থাৎ ৩৬৫ দিনের পরিবর্তে ৩১ জানুয়ারির আগে রিচার্জ করলে ৪৩৭ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গেই প্রতিদিন ৩জিবি ডেটা ও প্রতিদিন ১০০ এসএমএস ব্যবহার করা যাবে।
৩৯৮ টাকা প্রিপেড প্ল্যান
এছাড়াও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ৩৯৮ টাকা প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল। এই প্ল্যানে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। এই প্ল্যানের সঙ্গে কোন দৈনিক ডেটা ব্যবহারের শর্ত জানায়নি বিএসএনএল। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০ এসএমএস।
এছাড়াও একাধিক প্রিপেড রিচার্জে ফুল টকটাইম দিচ্ছে বিএসএনএল। ১২০ টাকা, ১৫০ টাকা, ২০০ টাকা, ২২০ টাকা, ৩০০ টাকা, ৫০০ টাকা, ৫৫০ টাকা, ১,০০০ টাকা, ১,১০০ টাকা, ২,০০০ টাকা, ৩,০০০ টাকা, ৫,০০০ টাকা ও ৬,০০০ টাকা প্রিপেড রিচার্জে ফুল টকটাইম পাওয়া যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications