Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
জিও ও এয়ারটেলকে টেক্কা দিতে এই প্রিপেড প্ল্যান ঢেলে সাজাল বিএসএনএল
প্রিপেড টেলিকম দুনিয়ায় প্রতিযোগিতা তুঙ্গে। প্রায় প্রতি মাসেই নতুন নতুন প্ল্যান নিয়ে হাজির হচ্ছে কোম্পানিগুলি। এবার এয়ারটেল ও জিওকে টেক্কা দিতে ১৮৭ টাকার প্ল্যান ঢেলে সাজাল ভারত সঞ্চার নিগম লিমিটেড। এবার থেকে এই প্রিপেড প্ল্যান রিচার্জ করলে বিএসএনএল গ্রাহকরা আগের থেকেও বেশি সুবিধা পাবেন।

১৮৭ টাকা প্ল্যানে প্রধান সুবিধাগুলি এক থাকলেও সম্প্রতি কয়েকটি অতিরিক্ত সুবিধা দিতে শুরু করেছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। এই প্ল্যানের সঙ্গে কোম্পানির প্রিপেড গ্রাহকরা আনলিমিটেড লোকাল, ন্যাশনাল আউটগোইয়িং ভয়েস কল করতে পারবেন। এমন কি এমটিএনএল নেটওয়ার্কেও বিনামূল্যে কল করা যাবে। এর সঙ্গেই প্রতিদিন ১০০ এসএমএস বিনামূল্যে করা যাবে।
নতুন কী সুবিধা মিলবে?
তবে ১৮৭ টাকা প্রিপেড প্ল্যানের ডেটা ও ভ্যালিডিটি ঢেলে সাজিয়েছে বিএসএনএল। আগে এই প্ল্যানে ২৪ দিন ভ্যালিডিটি পাওয়া গেলেও এবার থেকে মিলবে ২৮ দিন ভ্যালিডিটি। এর সঙ্গেই ডেটা বেড়ে হয়েছে ২জিবি। অর্থাৎ ১৮৭ টাকা রিচার্জ করলে বিএসএনএল প্রিপেড গ্রাহকরা প্রতিদিন ২জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। তবে এই মুহূর্তে শুধুমাত্র কেরালা সার্কেলের গ্রাহকরা ১৮৭ টাকা প্ল্যানের নতুন সুবিধা পাবেন।
কিন্তু একই দামে প্রতিযোগীরা কী সুবিধা দিচ্ছে? একই দামে এয়ারটেল গ্রাহকরা প্রতিদিন ১জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। সঙ্গে থাকছে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ এসএমএস ও ২৪ দিন ভ্যালিডিটি। এই প্ল্যানের সঙ্গে ৩০ দিন আমাজন প্রাইম ভিডিও মোবাইল সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়াও থাকছে এয়ারটেল এক্সট্রিম, উইঙ্ক মিউজিক ও হ্যালোটিউন সাবস্ক্রিপশন।
অন্যদিকে ১৯৯ টাকা রিচার্জে প্রতিদিন ১.৫জিবি ডেটা দিচ্ছে জিও। এয়ারটেলের মতোই এই প্ল্যানের ভ্যালিডিটিও ২৪ দিন। এছাড়াও থাকছে আনলিমিটেড কল ও সব জিও অ্যাপ ব্যবহারের সুযোগ।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications