Just In
- 1497 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1505 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1508 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1516 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
১,৯৯৯ টাকা বার্ষিক প্ল্যান ঢেলে সাজাল বিএসএনএল
এয়ারটেল, জিও, ভি-র চাপে জর্জরিত বিএসএনএল। গ্রাহক টিকিয়ে রাখতে সম্প্রতি একের পর এক আকর্ষণীয় প্ল্যান ঘোষণা করেছিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। এবার সেই প্ল্যানে কাটছাঁট শুরু হয়ে গেল। সম্প্রতি ১,৯৯৯ টাকার বার্ষিক প্ল্যানের সুবিধা ঢেলে সাজিয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। এই প্ল্যানের ওটিটি সাবস্ক্রিপশনে পরিবর্তন এসেছে। এতদিন ১,৯৯৯ টাকা প্ল্যানে প্রতিদিন ৩জিবি ডেটা ব্যবহার করা যেত। ১ ফেব্রুয়ারি থেকে তা কমে প্রতিদিন ২জিবি হচ্ছে। অন্যদিনে ২,৩৯৯ টাকা প্ল্যানে মিলবে প্রতিদিন ৩জিবি ডেটা। দেশের সব সার্কেলের প্রিপেড গ্রাহকদের জন্যই এই পরিবর্তন এসেছে। গত এক মাসে তৃতীয়বার ১,৯৯৯ টাকা প্ল্যানে পরিবর্তন আনল রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি।

১,৯৯৯ টাকা প্ল্যান কী কী সুবিধা দিচ্ছে বিএসএনএল?
আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা কমিয়ে সম্প্রতি এই প্ল্যানে প্রতিদিন ৩জিবি ডেটা ব্যবহারের সীমা ঘোষণা করেছিল বিএসএনএল। যদিও এবার থেকে ১,৯৯৯ টাকা প্রিপেড প্ল্যানে প্রতিদিন ২জিবি ডেটা ব্যবহার করা যাবে, সঙ্গে আগের মতোই ৩৬৫ দিন ভ্যালিডিটি থাকছে। সঙ্গে থাকছে আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল ভয়েস কল। এছাড়াও এই প্ল্যানে প্রতিদিন ১০০ এসএমএস ব্যবহার করা যাবে।
কোম্পানির ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, যে সব গ্রাহক ১,৯৯৯ টাকা রিচার্জ করবেন তাঁদের আনলিমিটেড ইরস নাও সাবস্ক্রিপশন দেওয়া হবে। ৩৬৫ দিন এই পরিষেবার ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে ৬০ দিন লোকধুন কনটেন্ট। এছাড়াও কলার টিউনে আনলিমিটেড গান বদল করা যাবে।
অন্যদিনে ২,৩৯৯ টাকা রিচার্জে প্রতিদিন ৩জিবি ডেটা দিচ্ছে বিএসএনএল। এই প্ল্যানেও মিলবে ৩৬৫ দিন ভ্যালিডিটি। সঙ্গে থাকছে আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল ভয়েস কল। এছাড়াও থাকছে বিনামূল্যে রোমিং কল করার সুবিধা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications