Just In
- 1541 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1549 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1552 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1560 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
এই প্রিপেড প্ল্যানের সঙ্গে ৯০ দিন অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে বিএসএনএল
কয়েক মাস আগেই প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছিল এয়ারটেল, জিও ও ভোডাফোন। এবার দাম না বাড়িয়ে গ্রাহকদের অতিরিক্ত ভ্যালিডিটি দিতে শুরু করল বিএসএনএল। সম্প্রতি কোম্পানির তরফে জানানো হয়েছে ২,৩৯৯ টাকা প্রিপেড প্ল্যানের সঙ্গে অতিরিক্ত ৯০ দিন ভ্যালিডিটি পাবেন গ্রাহকরা। টুইটার পোস্টে ভারত সঞ্চার নিগম লিমিটেডের তরফে জানানো হয়েছে ৩১ ডিসেম্বর থেকে এই অফার প্রযোজ্য হবে।

২,৩৯৯ টাকা প্ল্যানে প্রতিদিন ৩জিবি ডেটা পাওয়া যায়। সঙ্গে থাকছে আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ এসএমএস। এই প্ল্যানে আগে ৩৬৫ দিন বৈধতা পাওয়া যেত। নতুন অফারে ২৩৯৯ টাকা রিচার্জে ৪৫৫ দিনের বৈধতা পাবেন গ্রাহকরা।
২০২১ সালের ৩১ জানুয়ারি থেকে এই অফার শুরু হয়েছে। ২০২২ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই অফার। প্রতিদিন ৩জিবি ডেটা, আনলিমিটেড কলের সঙ্গেই এই প্ল্যানে গ্রাহকরা বিনামূল্যে বিএসএনএল টিউন্স সাবস্ক্রিপশন পাবেন। এছাড়াও রয়েছে ইরোস নাউ সাবস্ক্রিপশন।
২৩৯৯ টাকা ছাড়াও ১৪৯৮ টাকা প্ল্যানে ৩৬৫ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে থাকছে প্রতিদিন ১০০ এসএমএস। আগের প্ল্যানে প্রতিদিন ৩জিবি ডেটা পাওয়া দেলেও ১৪৯৮ টাকা প্রিপেড প্ল্যানে প্রতিদিন ২জিবি ডেটা ব্যবহার করা যাবে।
এই দুই প্ল্যান ছাড়াও ১৯৯৯ টাকা প্রিপেড প্ল্যানেও ৩৬৫ দিন ভ্যালিডিটি পাবেন রাষ্ট্রায়ত্ত কোম্পানির গ্রাহকরা। এই প্ল্যানের সঙ্গে মোট ৫০০ জিবি ডেটা দিচ্ছে বিএসএনএল। ১৯৯৯ টাকা প্ল্যানের সঙ্গেও থাকছে আনলিমিটেড ভয়েস কল। এই প্ল্যানের সঙ্গেও রয়েছে প্রতিদিন বিনামূল্যে ১০০ এসএমএস।
এছাড়াও সম্প্রতি ১৮৭ টাকা প্রিপেড প্ল্যান ঢেলে সাজিয়েছে বিএসএনএল। এবার থেকে এই রিচার্জে গ্রাহকদের ২জিবি ডেটা দিচ্ছে বিএসএনএল। এছাড়াও মিলছে ২৮ দিন ভ্যালিডিটি। আগে এই প্ল্যানে ২৪ দিন ভ্যালিডিটি মিলত।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
