Just In
- 1454 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1462 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1465 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1473 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
গ্রাহকদের ডিফল্ট সিস্টেম পাসওয়ার্ড পাল্টানোর পরামর্শ বিএসএনএল-এর
গ্রাহকদের ডিফল্ট পাসওয়ার্ড পাল্টে, নিজেদের পাসওয়ার্ড দেওয়ার পরামর্শ দিচ্ছে বিএসএনএল।
ম্যালওয়্যার হামলার পর নড়েচড়ে বসল ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। গ্রাহকদের ডিফল্ট পাসওয়ার্ডটি নিজেদের মতো করে পাল্টে ফেলার পরামর্শ দিয়েছে তারা।

পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, কমপক্ষে হাজার দুয়েক ব্রডব্যান্ড মোডেম এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর প্রত্যেকটিতেই গ্রাহকরা তাদের ডিফল্ট পাসওয়ার্ডটি পাল্টাননি।
বিএসএনএল-এর চেয়ারম্যান অনুপম শ্রীবাস্তব জানিয়েছেন, যা পরিস্থিতি তা মোটেই ভাল নয়। গ্রাহকদের কাছে তাই পরামর্শ, জলদি নিজেদের ডিফল্ড পাসওয়ার্ডটি পাল্টে ফেলুন। এটা করে ফেললেই ব্রডব্যান্ড ব্যবহারের ক্ষেত্রে আর কোনও ভয়ের কারণ থাকবে না।
তিনি পিটিআই-কে আরও জানিয়েছেন, বিএসএনএল-এর কোর নেটওয়ার্কে কোনও রকম হামলা চালাতে পারেনি ম্যালওয়্যারটি। সুরক্ষিত রয়েছে বিলিং ও অন্যান্য পরিষেবাও।
শ্রীবাস্তব আরও জানান, যে সব গ্রাহকরা অ্যাডমিন পাসওয়ার্ডটি ব্যবহার করছিলেন, তাদের পাসওয়ার্ড পাল্টে ফেলেছে ম্যালওয়্যারটি। ফলে ক্ষতিগ্রস্ত মডেম গুলিতে লগ ইন করতে সমস্যা হচ্ছে।
সপ্তাহের শুরুতেই এই হানাদারির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান। গ্রাহকদের কাছে তাই বিএসএনএল-এর কলসেন্টার সমস্ত রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আগেভাগে সুরক্ষিত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আবারও তিনি জানিয়েছেন, বিএসএনএল-এর কোর নেটওয়ার্ক, বিলিং বা অন্যান্য কোনও কাজে ম্যালওয়্যার হামলা চালাতে পারেনি।
এই প্রথমই যে সংস্থার ওপর ম্যালওয়্যার হামলা চলল তা কিন্তু নয়। চলতি বছরের মে-তে জিও-র হ্যাকিং জেরে গ্রাহকদের নাম, মোবাইল ইমেল এবং সিম অ্যাক্টিভেশন ডিটেলস সহ বেশ কিছু তথ্য ফাঁস হয়ে যায়।
যদিও সংস্থার তরফে দাবি করা হয় এই রিপোর্টের কোনও রকম সত্যতা নেই। স্রেফ গুজব।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications