Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
নতুন প্ল্যানে অর্ধেক ডাটা দেবে বিএসএনএল
সম্প্রতি একের পর এক প্ল্যান লঞ্চ করে চলেছে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড। প্রিপেড ও পোস্টপেড দুই ধরনের গ্রাহকদের জন্যই একের পর এক প্ল্যান নিয়ে আসছে বিএসএনএল। জিও, এয়ারটেল ও ভোডাফোনের সাথে প্রতিযোগিতায় এবার প্রিপেডে ২৯ টাকার প্ল্যান নতুন করে সাজালো রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থাটি।

এবার থেকে বিএসএনএল গ্রাহকরা কোন শর্ত ছাড়াই আনলিমিটেড কল করতে পারবেন। তবে দিল্লি ও মুম্বাই সার্কেলের ফোন নম্বরে ফোন করতে আলাদা টাকা লাগবে। ২৯ টাকার প্ল্যানে বিনামূল্যে ৩০০ টি SMS করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৭ দিন। এর সাথেই 1GB ডাটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। আগে এই প্ল্যানে 2GB ডাটা পেতেন গ্রাহকরা। প্রসঙ্গত সারা ভারতে শুধুমাত্র কেরালা সার্কেলে বিএসএনএলের 4G নেটওয়ার্ক রয়েছে। তাই কেরালার বাইরে বিএসএনএল গ্রাহককে 3G নেটওয়ার্ক ব্যবহার করতে হবে।
জিওর ৫২ টাকা প্ল্যানের সাথে সরাসরি প্রতিযোগিতার সম্মুখীন হবে। মুকেশ আম্বানির জিও ৫২ টাকায় ৭ দিন ভ্যালিডিটি দেয়। এর সাথেই রয়েছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল ও ৭০ টি SMS ব্যবহারের সুবিধা। ৫২ টাকা প্ল্যানে দিনে 150 MB ডাটা ব্যবহার করা যাবে। অর্থাৎ এই প্ল্যানে মোট 1.05GB ডাটা পাওয়া যাবে। তবে জিও গ্রাহকরা সব সময় 4G নেটওয়ার্ক সাথে VoLTE ব্যবহার করতে পারবেন।
সম্প্রতি জিওর লম্বা রিচার্জের সাথে প্রতিযোগিতায় ১৬৯৯ টাকা আর ২০৯৯ টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। এই দুটি প্ল্যানেই ৩৬৫দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। ১৬৯৯ টাকা প্ল্যানে দিনে 3GB ডাটা ব্যবহার করা যাবে। অর্থাৎ মোট 1095GB ডাটা ব্যবহার করা যাবে। অন্যদিকে ২০৯৯ টাকা প্ল্যানে 1460GB ডাটা দিচ্ছে বিএসএনএল।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
