Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
সিইএস ২০১৮: স্মার্টফোনের কভারেই ড্রোন, তাতে সেলফি ক্যামেরা, সৌজন্যে এইই
ইলেকট্রিক এভিয়েশন এবং ক্যামেরা টেকনোলজিতে AEE Aviation Technology Inc বেশ গুরুত্বপূর্ণ সংস্থা। সেলফি ক্যামেরা LLC-র সঙ্গে এবার হাত মেলালো তারা। বাজারে এল AEE Selfly। স্মার্টফোন কভার, কিন্তু আসলে ড্রোন। বলা ভাল ড্রোন স্মার্টফোন কভার। এই প্রথম এই ধরণের ডিভাইস বাজারে এল।

AEE Selfly দিয়ে আসলে যে কোনও জায়গা থেকেই অসাধারণ সেলফি তোলা যাবে। ড্রোনেই রয়েছে সেলফি ক্যামেরা। তাই নো চিন্তা।
লাস ভেগাসে আয়োজিত হয় CES 2018। তাতেই এই AEE Selfly ক্যামেরাওয়ালা ড্রোন কভারের কথা জানায় এইই।
এইই-র মার্কেটিং চিফ অফিসার মাইক কান জানান, আজকাল যেহেতু আমাদের সকলের কাছেই ক্যামেরা থাকে, তাই আগের থেকে ছবি তোলার প্রবণতা আমাদের অনেক বেশি। AEE Selfly দিয়ে এবার থেকে আপনি যেখান থেকে খুশি, যতটা উঁচুতেই হোক ছবি তুলতে পারবেন।
আগে যা ভাবাও যেত না। ড্রোনের থেকেও এটিকে অপারেট করা সহজ। সেলফি স্টিকেরও আর দরকার নেই। AEE Selfly সবসময়েই এবার থেকে আপনার কাছে।

ফিচার্স
হাই এন্ড স্টেবিলাইজেশন টেকনোলজি থাকছে এতে। AEE Selfly লাগানো যাবে ৪-৬ ইঞ্চির স্ট্যান্ডার্ড সাইজের সব স্মার্টফোনে। ইউজার কমান্ড দেবে, সেই সব মেনে এর ড্রোন ডিভাইস শুধু সেরকমই উড়িয়ে নিয়ে যেতে পারে। অনেক উঁচু থেকেও ছবি তোলা যাবে। মোবাইল অ্যাপ থাকবে। তার মাধ্যমেই কন্ট্রোল করা যাবে এটি। কন্ট্রোল করাও বেশ সহজ বলে দাবি সংস্থাটির।
১০৮০পিক্সেল পুরো এইচডি ভিডিও ক্যাপচার করা যাবে। তিরিশ মিনিট চার্জ দিলে AEE Selfly চার মিনিট উড়তে পারে। আইওএস বা অ্যান্ড্রয়েড, AEE Selfly সবেতেই স্বচ্ছন্দ।

দাম আর মিলছে কোথায়
২০১৮-র শুরুর দিক থেকেই AEE Selfly-র শিপিং শুরু হবে। মিলবে Amazon এবং AEEUSA.com-এ। অন্যান্য ইলেকট্রনিক আউটলেটেও ধীরে ধীরে এসে যাবে এটি। দাম পড়তে পারে মোটামুটি ৮ হাজার ২৮৬ টাকার মতো। যাতে থাকবে সেলফি স্মার্টফোন কেস, দুটি ব্যাটারি। দুটি ব্যাটারি দিয়ে আট মিনিট ড্রোন কেস ওড়ানো যাবে। ছবিও উঠবে দুর্দান্ত।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
