Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
পৃথিবীর কক্ষপথে পৌঁছাল চন্দ্রযান -২, কবে চাঁদে পৌঁছাবে এই যান?
সোমবার দুপুর ২ টো ৪৩ মিনিটে শ্রীহরিকোটার লঞ্চ প্যাড থেকে কান ফাটা শব্দে সৃষ্টি হল ইতিহাস। তখনই দেশের সথেকে শক্তিশালী রকেট জিএসএলভি মার্ক ৩ রকেটে চেপে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি চল চন্দ্রযান -২।

লঞ্চের ৪৮ দিন পরে এই যান চাঁদের মাটি স্পর্শ করবে। একটি রোভার আর একটি ল্যান্ডার চাঁদে পৌঁছাবে। ১৪ দিন ধরে একসাথে কাজ করবে এই দুই যন্ত্র। সবকিছু ঠিকঠাক থাকলে ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে এই যান। সেখান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে পৃথিবীর বিজ্ঞানীদের কাছে পৌঁছে যাবে। এই প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে কোন যান পাঠানো হল। এর আগে চাঁদের এই এলাকা থেকে কোন তথ্য পাওয়া যায়নি। তাই বিশ্বব্যাপী মহাকাশ বিজ্ঞানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রযান – ২ এর সাফল্য।
গত সপ্তাহে শেষ মুহুর্তে চন্দ্রযান -২ উৎক্ষেপণ স্থগিত রেখেছিল ইসরো। শেষ মুহুর্তে রকেটে প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ায় উৎক্ষেপণ স্থগিত রাখতে বাধ্য হয়েছিলেন বিজ্ঞানীরা। এর পরেই ২২ জুলাই চন্দ্রযান – ২ উৎক্ষেপনের দিন ঘোষনা করেছিলেন ইসরো বিজ্ঞানীরা। সোমবার দুপুর ২ টো ৪৩ মিনিটে জিএসএলভি মার্ক ৩ রকেটে চেপে চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছে ৩৮৫০ কিলোগ্রাম ওজনের চন্দ্রযান – ২ ক্যাপসুল।
লঞ্চের ১৭ মিনিট পরে পৃথিবীর চারপাশে কক্ষপথে এই যান স্থাপিত হয়েছে। রকেটে থেকে আলাদা হয়ে এখন পৃথিবীর চারপাশে ঘুরছে এই যান। আগামী ২৩ দিন পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে চন্দ্রযান – ২। এর পরে সাত দিন যাত্রার পরে চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে চন্দ্রযান – ২।লঞ্চের ১৬ মিনিট ২৩ সেকেন্ড পরে মিশন কন্ট্রোলের বিজ্ঞানীরা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে একে অপরকে অভিনন্দন জানিয়ে ঘোষনা করেন পৃথিবীর কক্ষপথে সঠিকভাবে চন্দ্রযান -২ কে বসানো গিয়েছে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
