Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
প্রযুক্তিগত সমস্যায় পিছিয়ে গেল চন্দ্রযান – ২ উৎক্ষেপণ
সোমবার ভোর ২ টো ৫১ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান – ২ উৎক্ষেপন হওয়ার কথা ছিল। কিন্ত্যু উৎক্ষেপণের কয়েক মিনিট আগে তা বাতিল করা হল। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে প্রযুক্তিগত সমস্যার কারনে সোমবার সকালের উৎক্ষেপন বাতিল করা হয়েছে। ট্যুইটারে এক পোস্টে এই কথা জানিয়েছে ইসরো।

সোমবার সকালে লঞ্চ প্যাডে সব ঠিকঠাক চলছিল। লঞ্চের কয়েক মিনিট আগে লিকুইড হাইড্রোজেন ভরা শেষ হয়েছিল। এর পরে রকেটে চেপে চন্দ্রযান – ২ এর উৎক্ষেপণ ছিল সময়ের অপেক্ষা। ঠিক তখন সোমবার সকাল ২ টো ৩০ মিনিট নাগাদ উৎক্ষেপণ বাতিল করার সিদ্ধান্ত নেয় ইসরো।
এক বিবৃতিতে ইসরো জানিয়েছে, লঞ্চে কয়েক মিনিট আগে চন্দ্রযান – ২ তে প্রযুক্তিগত সমস্যা দেখা গিয়েছে। সুরক্ষার জন্যই আপাতত চন্দ্রযান – ২ উৎক্ষেপণ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিঘ্রই উৎক্ষেপণের পরবর্তী দিন ঘোষনা করা হবে।
২০০৮ সালে ভারতের প্রথম চাঁদের অভিযান ছিল চন্দ্রযান। এর ১১ বছর পরে চন্দ্রযান – ২ উৎক্ষেপণ করবে ভারত। চাঁদে জলের অস্তিত্ব খুঁজে পেতে বড় ভুমিকা নিয়েছিল চন্দ্রযান। তবে চন্দ্রযান চাঁদের মাটি স্পর্শ করেনি। এবার চন্দ্রযান - ২ এর হাত ধরে চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করবে ভারত। চাঁদের দক্ষিণ দিকে এই যান পাঠাবে ইসরো। আগে কোন মহাকাশ সংস্থা চাঁদের এই দিক পরীক্ষা করেনি।
জিএসএলভি মার্ক ৩ এম ১ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেবে চন্দ্রযান – ২। এটা ইসরোর অন্যতম ক্ষমতাশীল রকেট। চন্দ্রপৃষ্ঠে পৌঁছে সেখানকার খনিজ ও বিভিন্ন উপাদান সম্পর্কে তথ্য সরবরাহ করবে চন্দ্রযান – ২। সোমবার সকালের উৎক্ষেপন বাতিল হলেও শিঘ্রই পরবর্তী উৎক্ষেপণের দিন জানানো হবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
