Just In
- 1588 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1596 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1599 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1607 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
উইচ্যাট সহ ৪৩টি অ্যাপ বেআইনিভাবে ডেটা পাঠাচ্ছে, দাবি চিন সরকারের
গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ বিশ্বব্যাপী এক বড় সমস্যায় পরিণত হয়েছে। এবার উইচ্যাট সহ মোট ৪৩ টি অ্যাপ বেআইনিভাবে গ্রাহকের তথ্য সংগ্রহ করছে, বুধবার এই দাবি করেছে চিনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। বেজিংয়ের তরফ থেকে এই কোম্পানিগুলিকে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি গ্রাহকের তথ্য সম্পর্কে নিয়মাবলী আরও কড়াকড়ি করেছে চিনের সরকার। আর এর পরেই নতুন এই নির্দেশ প্রকাশ্যে এল। বেজিংয়ের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এই অ্যাপগুলি গ্রাহকের কনট্যাক্ট লিঙ্ক ও লোকেশন ডেটা বেআইনিভাবে সংগ্রহ করেছে। এছাড়াও পপ আপ উইন্ডোর গ্রাহককে হয়রানির অভিযোগ তুলেছে চিনের সরকার।
এই তালিকায় রয়েছে আলিবাবা গ্রুপের একটি ই-রিডিং অ্যাপ। এছাড়াও রয়েছে জনপ্রিয় ট্রাভেল অ্যাপ ট্রিপ ডট কম ও ভিডিও স্ট্রিমিং অ্যাপ আইশিয়ি।
চিনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে ২৫ অগাস্টের আগে এই সব অভিযোগের সমাধান করতে হবে অ্যাপগুলিকে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই সংশোধন না করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবহার নেওয়া হবে।
যদিও এই বিষয়ে কোন মন্তব্য করেনি উইচ্যাটের প্রধান কোম্পানি টেনসেন্ট, আলিবাবা ও ট্রিপ ডট কম।
সম্প্রতি টেক কোম্পানিগুলির জন্য আইন আরও কড়া করতে শুরু করেছে। সেই সময়েই এই তথ্য প্রকাশ্যে আসার পরেই সেই দেশের টেক কোম্পানিগুলির উপরে চাপ বাড়াল বেজিং।
সম্প্রতি টেক দুনিয়ায় সঠিক প্রতিযোগিতার সুযোগ করে দিতে নতুন আইনের খসড়া প্রকাশ করেছিল চিন সরকার। বিশেষ করে ভুয়ো খবর ছড়ানো বন্ধ করতে বিশেষভাবে উদ্যোগ নিচ্ছে শি জিনপিং সরকার। এছাড়াও দেশের মানুষের ব্যক্তিগত তথ্য যেন কোন কোম্পানি মুনাফার কাজে ব্যবহার না করে সেই দিকেও লক্ষ্য দিচ্ছে বেজিং।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
