Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1564 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
প্রত্যেক ছাত্রছাত্রীরই ক্রোম এক্সটেনশন ব্যবহার করা দরকার
ইন্টারনেট ছাত্রছাত্রীদের কাছে বড় সহায়। আরও ধারালো হয়ে উঠতে গেলে ইন্টারনেটকে তো ধরতেই হবে। কিন্তু ইন্টারনেটেরও নিজস্ব কিছু অন্ধকার দিক আছে। সেই দিক এড়িয়ে চলাই শ্রেয়।

যাই হোক, নেট দুনিয়ায় নিজের পারফরম্যান্স বাড়াতে গুগল ক্রোম বড় সহায়। ক্রোম ওয়েব স্টোর আপনার ব্রাউজারের সঙ্গে জুড়ে নিলে পারফরম্যান্স বাড়বে আরও।
অ্যাডব্লক
পপ আপ অ্যাডস, ব্যানার অ্যাডস আর যাবতীয় অ্যাড ব্লক করে দেয় ক্রোম এক্সটেনশন। ব্রাউজিং আরও ভাল হয়।
লাস্টপাস
শুধু ক্রোমের এক্সটেনশনই নয়, নান ব্রাউজার ও প্লাটফর্মে ফ্রিমিয়াম সার্ভিস এটি।
এনক্রিপশনের লেয়ারের মধ্যে আপনার যাবতীয় ইউজারনেম আর পাসওয়ার্ডকে গুছিয়ে রেখে দেয় এটি।
স্টেফোকাসড
ধরা যাক কোনও প্রজেক্ট করছেন। সেই সময় আপনি চাননা কোনও ওয়েবসাইট আপনাকে বিরক্ত করে। StrictFlow মূলত ওয়েবসাইট ব্লক করতে কাজে লাগে। StayFocused একটু অন্যভাবে কাজ করে। রোজ নির্দিষ্ট সময়ের জন্য ওই সব অপ্রয়োজনীয় ওয়েব অ্যাকসেসের সুযোগ করে দেয় আপনাকে। তাতে যাবেন কী যাবেন না আপনার ব্যাপার।
স্ট্রিক্ট ফ্লো
পোমোডোরো প্রযুক্তি ব্যবহার করে বলে শুরুতে এর নাম ছিল স্ট্রিক্ট পোমোডোরো। পরে এর নাম পাল্টায়
ধরা যাক কোনও প্রজেক্ট করছেন। টানা পঁচিশ মিনিট যাতে আপনা সেই প্রজেক্ট ছেড়ে অন্য কোনও ব্রাউজারে নজর না দিতে পারেন, এটি সেই ব্যবস্থা করে দেয়। প্রত্যেক পাঁচ মিনিট অন্তর ব্রেক পিরিয়ড থাকে। কোন কোন ওয়েবসাইটকে ব্লক আর ওয়াটলিস্টে ফেলবেন এরমধ্যে, আপনার হাতে।
লাইটশট
স্ক্রিনশটের এক্সটেনশন। ওয়েবসাইটের নির্দিষ্ট জায়গার স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে হেল্প করে। এডিটের অপশন আছে। ক্লপ করে সেভ করারো ব্যবস্থা রয়েছে।
বিট.এলওয়াই
টাইটেল সহ যে ওয়েব ব্যবহার করছেন, এই এক্সটেনশন তাতে Bit.ly লিঙ্ক জেনারেট করে।
মেমোরাইজ
আপনাকে প্রশ্ন করতে থাকবে পপ আপের মতো। উত্তর না মেলা পর্যন্ত চলতে থাকবে।
কোন কোন বিষয়ে প্রশ্ন করা হবে, ঠিক করবেন আপনি।
রেডিট বা ফেসবুক করার সময় এই পপ আপ সামনে আসতে থাকবে
রেডিট এনহ্যান্সমেন্ট স্যুট
নানান শর্টকাট এবং কি ইচ্ছেমতো অ্যাড করা যায় এতে।
গুগল ডকস পিডিএফ/ পাওয়ার পয়েন্ট ভিউয়ার
বিভিন্ন জায়গায় ডকুমেন্টস দেখার ঝামেলা থাকে না এতে। একই জায়গায় সব নোটস
স্টাইলবট
ওয়েবসাইটের সিএসএস কাস্টমাইজ আর মডিফিকেশনে সাহায্য করে
গুগল ক্যুইক স্ক্রল
বিশাল বিশাল টেক্সটের মধ্যে নির্দিষ্ট ইনফো বা কোটেশন খুঁজতে চাইলে সার্চ বারের মতোই এই পরিষেবা সঙ্গে রাখুন। পপ আপ উইন্ডোতে টেক্সট সার্চ করলেই চলে আসবে
ফেসবুক কারেজ উল্ফ
ফেসবুকে লগ ইন করলেই নেকড়ের ছবি নিউজফিডের পেছনে পাবেন। ভয় দেখানোর জন্য না। মনে করানোর জন্য, এর পেছনে সময় একটু কম দিন
ভিমিয়াম
নেভিগেটে সুবিধা হয়, মাউস ছাড়াই কী বোর্ডে কাজ চলে যায়
এভারনোট ওয়েব ক্লিপার
নোট করতে কাজে লাগবে। পাবেন ছবি রাখার সুবিধাও। যে কোনও ডিভাইস থেকেই অ্যাকসেস করা যাবে।
গুগল ডিকশনারি
হাতের কাছে রাখুন ভার্চুয়াল ডিকশনারি। গুগল ডিকশনারি অনবদ্য
হোভার জুম
ডাউনলোড না করেই কোনও ছবিকে জুম করে দেখা যায়।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
