Just In
- 1454 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1462 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1465 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1473 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
হোয়াটসঅ্যাপেই কীভাবে খুঁজে পাবেন নিকটবর্তী টিকাকরণ কেন্দ্র?
হোয়াটসঅ্যাপে মাইগভ করোনা হেল্প ডেস্কের মাধ্যমে এবার নিকটবর্তী টিকাকরণ কেন্দ্র খুঁজে পাওয়া যাবে। সম্প্রতি ট্যুইটারে মাইগভইন্ডিয়া জানিয়েছে ৯০১৩১৫১৫১৫ নম্বরে 'নমস্তে’ লিখে ট্যুইট করলেই বাড়ির নিকটবর্তী ভ্যাকসিনেশন সেন্টার জানিয়ে দেবে।

আপনার চ্যাটের রিপ্লাইতে একটি অটোমেটেড রেসপন্স দেবে এই চ্যাটবট। এর পরেই আপনাকে ছয় ডিজিটের পিন কোড দিতে হবে।
আপনার নিকটবর্তী টিকাকরণ কেন্দ্রের জানানোর সঙ্গেই চ্যাটে একটি লিঙ্ক দেবে মাইগভইন্ডিয়া। এই লিঙ্কের মাধ্যমে কোউইন ওয়েবসাইট থেকে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সের সব নাগরিকদের জন্য টিকাকরণ কর্মসূচি শুরু করেছে কেন্দ্র। ইতিমধ্যেই কোউইন ওয়েবসাইট, আরোগ্য সেতু অ্যাপ ও উমাং অ্যাপ ব্যবহার করে টিকাকরণের জন্য নাম নথিভুক্তিকরণ শুরু হয়েছে।
হিন্দি ও ইংরাজি ভাষায় হোয়াটসঅ্যাপে মাইগভইন্ডিয়া হেল্প ডেস্ক কাজ করবে। যদিও শুরুতে ইংরাজি ভাষায় উত্তর দেবে এই চ্যাটবট।
প্রত্যেক দিন দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। প্রত্যেক দিনই দেশে ৩ লক্ষের বেশি মানুষ এই ভাইরাসে সংক্রমিত হচ্ছেন। মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। দেশজুড়ে অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা জানিয়েছেন একমাত্র ভ্যাকসিনই সংক্রমণ রুখতে সক্ষম হবে। আর তাই এবার ১৮ বছরের বেশী বয়সের সব নাগরিকদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করছে কেন্দ্রীয় সরকার। আর এই ভ্যাকসিন নেওয়ার জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করছে ভারত সরকার।
আর এই ভ্যাকসিন নেওয়ার জন্য নাম নথিভুক্ত করার জন্য একাধিক উপায় নিয়ে এসেছে কেন্দ্র। কোউইন ওয়েবসাইট, আরোগ্য সেতু অ্যাপ ও উমাং অ্যাপ ব্যবহার করে টিকাকরণের জন্য নাম নথিভুক্তিকরণ শুরু হয়েছে। এই সময়ে সামনে এল ভারত সরকারের নতুন চ্যাটবট।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications