Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
মোবাইলে ইন্টারনেট না থাকলেও কম্পিউটারে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ! কীভাবে?
অনেক দিন ধরেই মাল্টি ডিভাইস সাপোর্ট ফিচার নিয়ে কাজ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। বেশ কয়েক দিন ধরেই এই ফিচার বিটা ভার্সানে ব্যবহার করা যাচ্ছিল। এবার অ্যানড্রয়েড ও আইফোন গ্রাহকদের জন্য নতুন এই ফিচার নিয়ে হাজির হল হোয়াটসঅ্যাপ।

নতুন এই ফিচার ব্যবহার করে স্মার্টফোনের সাহায্য ছাড়াই দ্বিতীয় ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। এতদিন কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য স্মার্টফোন ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকা বাধ্যতামূলক ছিল। তবে নতুন ফিচারে স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন না থাকলেও কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।
তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে নতুন এই ফিচারেও কোম্পানির এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুরক্ষা অব্যাহত থাকছে। অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো সব চ্যাট গোপন থাকবে।
তবে যে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ লগ ইন করা রয়েছে সেই ফোনে ১৪ দিন ইন্টারনেট সংযোগ না থাকলে নিজে থেকেই দ্বিতীয় ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ লগ আউট হয়ে যাবে। এছাড়াও আইফোন গ্রাহকরা লিঙ্কড ডিভাইস থেকে পাঠানো মেসেজ ডিলিট করতে পারবেন না। হোয়াটসঅ্যাপের পুরনো ভার্সনে মাল্টি ডিভাইস সাপোর্ট পাওয়া যাবে না।
তবে এখনই এই ফিচার ব্যবহারের জন্য কোম্পানির বিটা প্রোগ্রামে যোগ দিতে হবে। কীভাবে হোয়াটসঅ্যাপের মাল্টি ডিভাইস ফিচার ব্যবহার করবেন? দেখে নিন।
ফোনে ইন্টারনেট কানেকশন ছাড়াই একাধিক ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন কীভাবে?
স্টেপ ১। প্রাইমারি স্মার্টফোন হোয়াটসঅ্যাপ ওপেন করুন। এবার ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।
স্টেপ ২। "লিঙ্কড ডিভাইসেস" অপশন সিলেক্ট করে "মাল্টি ডিভাইস বিটা” অপশন সিলেক্ট করুন।
স্টেপ ৩। এবার "জয়েন বিটা” অপশনে ক্লিক করে "কন্টিনিউ” সিলেক্ট করুনের পরে কম্পিউটার ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েব ওপেন করে কিউ আর কোড স্ক্যান করে নিন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications