Just In
- 1542 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1550 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1553 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1562 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
মাত্র ৪৯ টাকা প্ল্যানে দেখা দেখা ডিজনি প্লাস হটস্টার, গ্রাহকদের জন্য হাজির বিশেষ অফার
সম্প্রতি প্রায় সব ওটিটি প্ল্যাটফর্মের তরফ থেকে আগ্রাসী বাণিজ্যিক পদক্ষেপ দেখা গিয়েছে। সম্প্রতি আমাজন প্রাইম ও নেটফ্লিক্স নিজেদের সাবস্ক্রিপশনের দাম উল্লেখযোগ্য ভাবে কমিয়েছে। এবার সেই দলে নাম লেখাল ডিজনি প্লাস হটস্টার। সম্প্রতি কোম্পানির নতুন একটি প্ল্যান সামনে এসেছে। এই প্ল্যানে প্রতি মাসে মাত্র ৪৯ টাকা খরচ করে দেখা যাবে বিভিন্ন কনটেন্ট।

তবে এখনও নতুন এই প্ল্যান সম্পর্কে কোন মন্তব্য করেনি ডিজনি প্লাস হটস্টার। তবে ইতিমধ্যেই সোশ্যাল প্ল্যাটফর্মে নতুন প্ল্যানের স্ক্রিনশট প্রকাশ করেছে গ্রাহকরা।
ডিজনি প্লাস হটস্টার ৪৯ টাকা প্ল্যান
অ্যানড্রয়েড অ্যাপ থেকে ডিজনি প্লাস হটস্টারের ৪৯ টাকা মাসিক প্ল্যান সাবস্ক্রাইব করা যাবে। মনে করা হচ্ছে স্মার্টফোন ও ট্যাবলেট গ্রাহকদের জন্য এই প্ল্যান নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় স্ট্রিমিং সার্ভিসটি।
ওনলি টেক ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ৯৯ টাকা সাবস্ক্রিপশন প্ল্যান ৫০ শতাংশ ছাড় দিচ্ছে ডিজনি প্লাস হটস্টার। ফলে মাত্র ৪৯ টাকায় মাসিক প্ল্যান কিনতে পারবেন গ্রাহকরা। তবে এই ওটিটি প্ল্যাটফর্মের সাপোর্ট শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকরাই পাবেন।
৪৯ টাকা মাসিক প্ল্যানে একটি মাত্র স্ক্রিনে ডিজনি প্লাস হটস্টার দেখতে পারবেন গ্রাহকরা। সর্বোচ্চ ৭২০পি রেজোলিউশন কনটেন্ট দেখা যাবে। এছাড়াও থাকছে স্টিরিও সাউন্ড। তবে এই প্ল্যানের গ্রাহকদের কনটেন্ট স্ট্রিম করার সময় বিজ্ঞাপন দেখতে হবে। তবে ৪৯ টাকা প্ল্যানের গ্রাহকরা প্ল্যাটফর্মের সব কনটেন্ট দেখার সুযোগ পাবেন। আপাতত সীমিত গ্রাহকদের এই অফার দিলেও ভবিষ্যতে আরও বেশি গ্রাহককে ৪৯ টাকা মাসিক প্ল্যান দেওয়া হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
জুলাই মাসে তিনটি নতুন প্ল্যানের ঘোষণা করেছিল ডিজনি প্লাস হটস্টার। সেই সময় ভিআইপি প্ল্যানের দাম বাড়ানোর সঙ্গেই শুধুমাত্র মোবাইল গ্রাহকদের জন্য পৃথক একটি প্ল্যান নিয়ে হাজির হয়েছিল হটস্টার। ১ সেপ্টেম্বর থেকে এই প্ল্যানগুলি কার্যকর হয়েছে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
