Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
কুরিয়ার ডেলিভারির নামে নতুন ফাঁদ প্রতারকদের
ব্যাঙ্কিং তথ্য হাতিয়ে নিতে নতুন উপায় নিয়েছে প্রতারকরা। সম্প্রতি একটি ভুয়ো ইমেল ও এসএমএস পাঠিয়ে কুরিয়ার ডেলিভারির কথা জানাচ্ছে প্রতারকরা। এই মেসেজে থাকছে ফেডএক্স, ডিএইচএলয়ের মতো জনপ্রিয় ক্যুরিয়র সার্ভিসের নাম। গ্রাহকের নাম ব্যবহার করে এই মেসেজ পাঠানো হচ্ছে।

যেমন ধরুন একটি মেসেজে লেখা রয়েছে, “হাই অজয়, আপনার ফেডএক্স প্যাকেজ, ট্র্যাকিং নম্বর ২৯৪৫-৪৫৫৪০৫ আপনার জন্য অপেক্ষা করছে”। এর পরে একটি ইউআরএল থাকছে। এই ইউআরএলে ক্লিক করলেই প্রতারকদের তৈরি একটি ওয়েবসাইটে পৌঁছে যাবেন। সেখানে ব্যাঙ্কিং তথ্য চাওয়া হবে। এর পরে সেই তথ্য ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে প্রতারকরা।
ইতিমধ্যেই এই বিষয়ে বিবৃতি জারি করে ফেডএক্স জানিয়েছ এই ধরনের কোন মেসেজ ফেডএক্স করে না।
এছাড়াও সম্প্রতি ফাস্ট্যাগ অ্যাকটিভেট করে দেওয়ার নাম করেও জালিয়াতির খবর সামনে এসেছিল। ফাস্ট্যাগ চালু করে দেওয়ার অজুহাত দিয়ে ব্যাঙ্গ অ্যাকাউন্ট থেকে ইউপিআইয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সম্প্রতি এই ভাবে বেঙ্গালুরুর এক ব্যক্তি ৫০,০০০ টাকা খুইয়েছেন। অ্যাক্সিস ব্যাঙ্ক দপ্তরের নামে ভুয়ো ফোনে ফাস্ট্যাগ অ্যাকটিভেট করার জন্য একটি অনলাইন ফর্ম ভরতে বলা হয়।
ফোনে কথোপকথন শেষ হলে গ্রাহকের ফোনে একটি অনলাইন ফর্ম পৌঁছয়। প্রতারকদের পাঠানো 'অ্যাক্সিস ব্যাঙ্ক ফাস্ট্যাগ ফর্ম’-এ গ্রাহকের সব তথ্য জানাতে বলা হয়। প্রতারকরা চালাকি করে গ্রাহকের কাছ থেকে ইউপিআই পিন হাতিয়ে নিতে সফল হয়। ফর্মে রেজিস্টার্ড নাম, মোবাইল নম্বর, ইউপিআই পিন জানতে চাওয়া হয়। এর পরে প্রতারকরা গ্রাহকের কাছে ওটিপি জানতে চান। প্রতারকদের হাতে ওপিটি ও ইউপিআই পিন তুলে দেন সেই গ্রাহক।
পাঠকদের জানানো হচ্ছে নিজের অ্যাকাউন্টের সুরক্ষার জন্য কোন কারণের কোন পিন অথবা ওটিপি কারও সাথে শেয়ার করবেন না।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
