Just In
- 1570 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1578 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1581 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1589 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ডজিকয়েন কী? কেন জনপ্রিয় হয়েছে? কীভাবে কিনবেন?
সম্প্রতি ইলন মাস্ক ট্যুইটারে একাধিক পোস্টে ডজিকয়েনের উল্লেখ করেছেন। মজার ছলে লঞ্চ হওয়া এই ক্রিপ্টোকারেন্সি এখন ইলন মাসের ট্যুইটের জন্য হু হু করে জনপ্রিয় হচ্ছে। ১৬ এপ্রিল এই কয়েন সর্বোচ্চ দামে পৌঁছেছিল। কেন হঠাৎ এই ক্রিপ্টোকারেন্সি হঠাৎ জনপ্রিয়তা পেল?

ডজিকয়েনের ইতিহাস
বিগত কয়েক মাসে ডজিকয়েন জনপ্রিয়তা পেলেও ২০১৩ সাল থেকেই এই ক্রিপ্টোকারেন্সি বাজারে রয়েছে। ২০১৩ সালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিলি মার্কস ও জ্যাকসন পালমার এই কয়েন আবিষ্কার করেছিলেন। লক্ষ্য ছিল ডিজিটাল পেমেন্টের সময় ব্যাঙ্কিং চার্জ দূরে রেখেছে একটি বিনামূল্যের পেমেন্ট সিস্টেম তৈরি করা। প্রধানত মজার ছলেই তৈরি হয়েছিল ডজিকয়েন।
সেই সময় ইন্টারনেটে একটি কুকুরের মুখের মিম জনপ্রিয় হয়েছিল। আর সেই কুকুরের মুখকেই কয়েনের লোগো হিসাবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল বিলি ও জ্যাকসন।
ডজিকয়েন ও ইলন মাস্ক
সম্প্রতি ইলন মাসের ট্যুইটের পরে সকলের নজরে আসে ডজিকয়েন। এর পরেই টেক দুনিয়ার অন্যতম জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হয়ে ওঠে ডজিকয়েন। ৪ ফেব্রুয়ারি প্রথম ডজিকয়েন নিয়ে ট্যুইট করেন ইলন। প্রথম ট্যুইটের পরেই ডজিকয়েনের দাম ৭৫ শতাংশ বেড়ে যায়। এর পরেও থেকে থাকনে নি ইলন। নতুন নতুন উপায়ে এই ক্রিপ্টোকারেন্সির প্রতি নিজের সাপোর্ট জানিয়েছেন টেসলার মালিক।
ভারতে ডজিকয়েন কেনা সম্ভব?
ভারত সহ বিশ্বের যে কোন যায়গা থেকেই ডজিকয়েন কেনা সম্ভব। কয়েনবেস, রবিনহুড, ক্রাকেন সহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ডজিকয়েন কেনা যাবে। এছাড়াও আপনাকে একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ডাউনলোড করতে হবে।
কিছু ওয়েবসাইট আপনাকে এক ক্লিকে কয়েন কেনার সুবিধা দেবে। এছাড়াও ক্রিপ্টো মাইন করেও ডজিকয়েন কেনা সম্ভব। এছাড়াও কিছু ওয়েবসাইট আপনারে ওয়েবসাইট ভিজিট করার জন্য কিছু কয়েন বিনামূল্যে দেবে।
ডজিকয়েন ব্যবহার করে কোথায় পেমেন্ট করা যাবে?
সম্প্রতি ইলন মাস্ক জানিয়েছেন ডজিকয়েন ব্যবহার করে টেসলার যে কোন গাড়ি কেনা যাবে। ইলন মাস্ককে দেখে আরও কোম্পানি এই পেমেন্ট গ্রহণ শুরু রতে পারে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
