Just In
- 1499 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1507 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1510 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1518 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
জেনে নিন IMEI নম্বরের সব খুঁটিনাটি
আপনি যদি কোনদিন মোবাইল ফোন ব্যাবহার করে থাকেন তবে আপনি নিশ্চিতভাবে IMEI নম্বরের কথা শুনেছেন। আপনার ফোনটি চুরি হয়ে গেলে ফোন লক করতে বা খুঁজে পেতে এই নম্বরটি লাগে।

IMEI নম্বর কি?
প্রত্যেক মোবাইলে থাকে ১৫ ডিজিতের একটি উইনিক নম্বর। দ্য ইন্টারন্যাশানাল মোবাইল স্টেশান ইকুইপমেন্ট আইডেনটিটি বা IMEI বিশ্বব্যাপী যেকোন ফোনকে আলাদা করে চিহ্নিত করতে ব্যাবহৃত হয়। আর তাই সম্প্রতি ডুয়াল সিম ফোনে থাকে দুটি করে IMEI নম্বর।

আপনার ফোনে IMEI নম্বর খুঁজে পাবেন কি করে?
দুইভাবে আপনি আপনার ফোনের IMEI নম্বর পেতে পারেন। আপনার ফোন থেকে *#06# ডায়াল করে আপনি জেনে নিতে পারেন আপনার ফোনের IMEI নম্বর। এছাড়াও আপনার ফোনের বাক্সের গায়ে লেখা থাকে আপনার ফোনের IMEI নম্বর।

কি কাজে ব্যাবহার হয় IMEI নম্বর?
প্রধানত কোন ফোন চিহ্নিত করতে ব্যাবহার করা হয় IMEI নম্বর। এছাড়াও যেকোন ফোন ট্রেস করা যায় IMEI নম্বর দিয়ে। IMEI নম্বর বদল করা প্রায় অসাধ্য।

কিভাবে জানবেন আপনার IMEI নম্বর সঠিক কি না?
রাস্তার পাশে সস্তা দামের মোবাইলে থাকে না সঠিক IMEI নম্বর। সেক্ষেত্রে আপনি IMEI.Info ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন ফোনের IMEI নম্বর সঠিক কি না।

IMEI নম্বর ব্যাবহার করে মোবাইল ব্লক করার কৌশল
স্টেপ ১। আপনার ফোনের IMEI নম্বরটি জানুন।
স্টেপ ২। এবার আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন।
স্টেপ ৩। এবার আপনি তাদের আপনার IMEI নম্বরটি বলে তা ব্লক করে দেওয়ার অনুরোধ জানান।
স্টেপ ৪। কয়েক মিনিটের মধ্যে ব্লক হয়ে যাবে আপনার মোবাইল ফোন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications