Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
২০২০ সালে বদলে যাবে ওয়াই-ফাই, দেখুন কীভাবে?
২০১৯ সালে নতুন জেনারেশনের ওয়াই-ফাই ৬ প্রযুক্তি সামনে এসেছিল। ২০২০ সালে গোটা বিশ্বের বিভিন্ন ডিভাইসে এই প্রযুক্তি ব্যবহার শুরু হচ্ছে। সম্প্রতি সিনেট ওয়েবসাইটে এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে, “নতুন স্ট্যান্ডার্ডে আগের থেকে দ্রুত ও দক্ষভাবে ডেটা ট্রান্সফার করা যাবে।”

ইতিমধ্যেই অ্যাপেল আইফোন ১১ সিরিজ, স্যামসাং গ্যালাক্সি নট ১০ সিরিজের মতো প্রিমিয়াম স্মার্টফোনে ওয়াই-ফাই ৬ ব্যবহার শুরু হয়েছে। ২০২০ সালে আরও বেশি সংখ্যক স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসে ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য ওয়াই-ফাই ৬ ব্যবহার শুরু হবে। ২০২০ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে কনসিউমার ইলেকট্রনিক শো। এই ইভেন্ট থেকে বিভিন্ন কোম্পানি ওয়াই-ফাই ৬ সহ ডিভাইস লঞ্চের ঘোষণা করবে।
কয়েক দিন আগে ডিজিটাল ট্রেন্ডসে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ওয়াই-ফাই ৬ এর মাধ্যমে এমইউ-এমআইএমও প্রযুক্তি সাপোর্ট করবে। এছাড়াও আগের থেকে অনেক দ্রুত কাজ করবে ওয়াই-ফাই ৬। ওয়াই-ফাই কানেকশনের অন্যতম খারাপ দিক হল বাড়ির সব কোনায় একই শক্তির সিগনাল পাওয়া যায় না। ওয়াই-ফাই ৬ প্রযুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। এই জন্য নতুন ওয়াই-ফাই ৬ প্রযুক্তিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে বাড়ির নির্দিষ্ট কোনায় কম ইন্টারনেট স্পিডের সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যাবে।
এছাড়াও ওয়াই-ফাই ৬ প্রযুক্তি ব্যবহারের ফলে বিভিন্ন ডিভাইসের ব্যাটারি লাইফে বিপুল উন্নতি হবে। ওয়াই-ফাই ৬ এ থাকছে টার্গেট ওয়েক টাইম নামের এক প্রযুক্তি। এর ফলে কখন ওয়াই-ফাই সিগনালের জন্য ওয়েক আপ প্রয়োজন তা নিজে থেকেই ঠিক করতে পারবে ডিভাইস। এর ফলে ব্যাটারি ব্যাকআপে বিপুল উন্নতি দেখা যাবে। কোন ডিভাইসের ওয়াই-ফাই প্রয়োজন না হলে ট্রান্সমিশন নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। ফলে অকারণ ব্যাটারি ব্যবহার বন্ধ হবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
