Just In
- 1409 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1417 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1420 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1428 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ফেসবুকের ফাইন্ড ওয়াই ফাই এখন আপনার হাতের মুঠোতেও
ফেসবুকের নতুন ফিচার্স ফাইন্ড ওয়াই ফাই এখন আপনার হাতের মুঠোতেও
ওয়াই ফাই জোন কোথায় আছে, সেটা খুঁজে বের করার জন্য নতুন ফিচার্স এনেছিল ফেসবুক। গত বছরই এই ফিচার্স লঞ্চ করেছিল জুকারবার্গ অ্যান্ড কোং। নাম দেওয়া হয়েছিল ফাইন্ড ওয়াই ফাই। মূলত অ্যান্ড্রয়েড আর আইফোন অ্যাপসের জন্য এই নতুন ফিচার্স।

এবং অবশ্যই নির্দিষ্ট কিছু দেশেই ছিল এই ফাইন্ড ওয়াই ফাই-এর সুবিধা। কারণ যদি আমাদের দেশের কথাই ধরা যায়, তাহলে তো এই ওয়াই ফাই জোনের ভাবনা চিন্তা হাল আমলের। কিন্তু একথা ঠিক, ওয়াই ফাই-এর ব্যবহার, বা ওয়াই ফাই জোনের সংখ্যা বাড়ানোর বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে সরকারও। স্বাভাবিক ভাবেই পাল্লা দিয়ে বাড়ছে ফেসবুকের ফাইন্ড ওয়াই ফাই-এর চাহিদা। আর এখন আপনার হাতের মুঠোতেও এই ফিচার্স।
আসলে ফাইন্ড ওয়াই ফাই হল, আপনি যখন কোথাও ঘুরতে গিয়েছেন, তখন আশেপাশের ওয়াই ফাই হটস্পট লোকেশনটি ঠিক কোথায়, তা চিহ্নিত করতে পারবে এই ফিচার্স। তবে আশেপাশের হটস্পটের সীমাবদ্ধতা ছাড়াতে চাইছে ফেসবুক।

এখন ফাইন্ড ওয়াই ফাই ফিচার্সকে আরও গ্লোবাল করে তুলতে চাইছে ফেসবুক। চাহিদার কথা মাথায় রেখে, আপনি আপনার পাড়ায় বসেই গোটা বিশ্বের সমস্ত ওয়াই ফাই হটস্পটের খোঁজ পেয়ে যাবেন আপনার মুঠো ফোনেই। আপনি অ্যান্ড্রয়েড হোন বা আইওএস ইউজার, বিশ্বের যে কোনও প্রান্তে বসেই ফাইন্ড ওয়াই ফাই ফিচার্সের সুবিধা ওঠাতে পারবেন।
অনেক সংস্থাই তাদের তরফে ফ্রি ওয়াই ফাই জোন প্রোভাইড করে। তাদের পেজ থেকেই ফাইন্ড ওয়াই ফাই ফিচার্সের মধ্যে দিয়ে আপনি তা জেনে যাতে পারেন। আর আরও হটস্পটের খোঁজ পেতে নতুন অ্যাপটিতে আপনার ফেসবুক পেজ থেকে ক্লিক করুন। চলে যান মোর অপশনে। সেখান থেকে ফাইন্ড ওয়াই ফাই। অবশ্যই আপনার ফোনের নিজস্ব ওয়াই ফাইটিকে অন রাখবেন। তার পরেই কিন্তু ম্যাপে থাকা বাকি ওয়াই ফাই হটস্পটের হদিশ পেতে পারবেন আপনি।
এই ফিচার্সটি ফেসবুক আপডেট করলেই আপনার কাছে চলে আসবে। সার্ভার আপনা আপনিই আপনার হাতের মুঠোয় এনে দেবে ফাইন্ড ওয়াই ফাই ফিচার্স।
সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলির ক্ষেত্রে নিঃসন্দেহে ফেসবুকের এই ফাইন্ড ওয়াই ফাই ফিচার্সটি অভিনব এবং নতুন। এর আগে কোনও সোশ্যাল মিডিয়া এই পথ মাড়ায়নি। ফলে স্বাভাবিক ভাবেই বাড়ছে এই ফিচার্সের চাহিদা। যখন আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, কষ্ট করে ডেটা নষ্ট করে ওয়াই ফাই হটস্পট সার্চ করতে হবে না। আপনার ফেসবুকই চটজলদি আপনাকে খুঁজে দেবে তা।
তবে একবার যদি ফেসবুক আপডেট করে এই ফিচার্সটি আপনি আপনার মোবাইলে পেয়ে যান, তাহলে প্লিজ, এক্সপেরিয়েন্স শেয়ার করুন, কমেন্টস করুন। জানান, ফাইন্ড ওয়াই ফাই ঠিক কতটা কাজের।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications