Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
মানুষের মতো চ্যাট করা যাবে কীভাবে, চ্যাটবোটসকে শেখাচ্ছে ফেসবুক
চ্যাটবোটকে ঠিকঠাক কথা বলানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেসবুক। চ্যাট করার জন্য এখনও চ্যাটবোট তৈরি নয়। Facebook এর FAIR lab-এর প্রি পিন্ট পেপার অনুযায়ী, বিভিন্ন স্তরে এই চ্যাট সংক্রান্ত বিষয়ে চ্যাটবোট এখনও ঠিকঠাক কাজ করতে পারছে না। প্রথমত, যে পার্সোনালিটি বা ব্যক্তিত্বটি চ্যাটবোটের নিজে নিজে ঠিক করে তা মেনটেন করার কথা, সেটা করা হচ্ছে না। আর উল্টো দিকের মানুষটি চ্যাটবোটের সঙ্গে আগে কী কী কথা বলেছিল, সেটা চ্যাটবোট মনে রাখতে পারছে না।

তাছাড়া চ্যাটবোট কোনও কিছু বুঝতে না পারলেই বলে দিচ্ছে "I don't know". তবে ওই এনগেজমেন্টের বিষয়টা ঠিকঠাক আছে। যাইহোক, স্বাভাবিক ঠিকঠাক কথাবার্তা এখনও চ্যাট রোবটদের সঙ্গে আসছে না। আর এই কাজটাই করতে চাইছে ফেসবুক।
অন্য পথে হাঁটতে চাইছে তারা এখন। আগে থেকে প্রশ্ন উত্তর সাজিয়ে গুছিয়ে প্রি প্রোগ্রামিং করার চেয়ে, বিশাল ডেটাসেটসের মধ্যে দিয়ে কনভার্সেশন প্যাটার্ন ঢুকিয়ে দেওয়া হচ্ছে তারমধ্যে। এতে কাজ অনেকটাই হচ্ছে, তবে ওই শুরুর সময় ঠিক কোন ডেটায় ঠিকঠাক রেজাল্ট আসবে, সেটা ভাবতে হিমশিম খেতে হচ্ছে এখনও।
ধরা যাক কোনও চ্যাটবোটকে মুভি স্ক্রিপ্টের ডায়লগের মধ্যে দিয়ে ট্রেনড করা হচ্ছে। আপনি তার সঙ্গে তো ঠিকমতো কথাই বলতে পারবেন না। চ্যাটবোট অপ্রাসঙ্গিক সিনেমার ডায়লগ দিয়ে দেবে আপনাকে। অগত্যা ফেসবুক ইঞ্জিনিয়ারদের নিজেদেরই ডেটাবেস তৈরি করে চ্যাটবোটদের শেখাতে হচ্ছে।
Persona-chat-এর এই ডেটাবেসে ১ লক্ষ ৬০ হাজার লাইন বক্তব্য রয়েছে। Amazon's Mechanical Turk marketplace থেকে নেওয়া হয়েছে সব। Amazon's Mechanical Turk marketplace সম্পর্কে যাঁরা জানেন না তাঁদের জানিয়ে দিই, হিউম্যান ইন্টেলিজেন্স নিয়ে কাজকর্ম যাঁরা করেন, তাঁদের সমস্ত কিছু মেলে এই প্লাটফর্মে।
চ্যাটবোটের যাতে একটা ব্যক্তিত্ব তৈরি হয়, সেকারণে মেকানিকাল টার্ক কর্মীরা আলাদা আলাদা ক্যারেক্টার অনুযায়ী ডায়লগ পুট করাচ্ছে। পাঁচটি বেসিক বায়োগ্রাফিকাল স্টেটমেন্ট ব্যবহার করা হচ্ছে।
যেমন একটি পার্সোনা এভাবে তৈরি হচ্ছে: “আমি একজন আর্টিস্ট। আমার চারটে সন্তান। কিছুদিন আগেই একটা বিড়াল এনেছি আমি। আমার এক্সারসাইজ করতে বেশ লাগে। আমার গেম অফ থর্নস দেখতে ভাল লাগে।“ নিঃসন্দেহে চ্যাটবোটসকে আরও লম্বা পথ পেরোতে হবে। কিন্তু শুরুটা তো হল।
যাইহোক, এই সব ডেটা চ্যাটবোটকে শুরুতে গেলানো হবে। মেকানিকাল টার্কার্সদের আরেকটি গ্রুপ তারপর বিষয়টি খতিয়ে দেখবে। অবশ্যই এতে মানুষের মতো কথাবার্তা হয়ত থাকবে না। কিন্তু ওই সিনেমার ডায়লগের থেকে তো ভাল।
আরেকটা বিষয় হল, কথাবার্তার টপিক চ্যাটবোটের খুব কম। সিনেমার ডায়লগওয়ালা চ্যাটবোটের যেমন একটা নির্দিষ্ট টপিক থাকছে, আর তাতে সে সেরা। এটা নিয়ে ফেসবুক এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
