Just In
- 1543 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1551 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1554 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1562 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
জুলাইতেই দুটি স্মার্ট স্পিকার্স আনছে ফেসবুক, ফিচার্সের খবর ছড়িয়েছে বাজারে
গত বছর থেকেই টাচস্ক্রিন ওয়ালা স্মার্টস্পিকার নিয়ে কাজ করে চলেছে ফেসবুক। সম্প্রতি DigiTimes-এর রিপোর্ট বলছে, সংস্থা এবার কনসিউমার ইলেকট্রনিক্স মার্কেটেও হাত রাখছে। একটি নয়, দুটি স্মার্টস্পিকার লঞ্চ করছে ফেসবুক- আলোহা এবং ফিওনা। ২০১৮ –র মাঝামাঝিই বাজারে আসতে পারে এই দুটি স্মার্টস্পিকার। তবে একটা বিষয় মাথায় রাখা ভাল, আলোহা এবং ফিওনা কিন্তু এই প্রোডাক্টের কোড নেম, বাজারে আসার পর অন্য নাম হবে এর।

রিপোর্ট বলছে Aloha এবং Fiona ১৫ ইঞ্চি টাচস্ক্রিনের, এলজি-র তৈরি। প্রাথমিক ভাবে মে-তে এই স্পিকার বাজারে আসার কথা থাকলেও, ফেসবুক আরও সময় নিচ্ছে। অ্যাকোয়াস্টিক কোয়ালিটি এবং সফটওয়্যারকে আরেকটু চকচকে করছে ফেসবুক। ফলে জুলাইতে এই ডিভাইস বাজারে আসতে পারে।
Aloha এবং Fiona দুটোই ফেসবুকের গোপন বিল্ডিং 8 lab-এ তৈরি হয়েছে। এর টেকনোলজি বেশ আধুনিক। ভয়েস কমান্ড শুনতে পারবে এটি। এছাড়াও থাকবে ফেসিয়াল রেকগনিশন।
গত মাসে একটা খবর নিয়ে বেশ হইচই হচ্ছিল। খবর ছিল ফেসবুক নাকি হোম ভিডিও চ্যাট ডিভাইস আনছে, নাম তার "Portal". আর এর যা ফিচার্স তা মিলে গিয়েছে আলোহার সঙ্গে। আরও খবর, পোর্টালের দাম পড়তে পারে ৩১ হাজার ৭৩৫ টাকার মতো।
ডিজিটাইমসের রিপোর্টে আসা যাক। সেখানে বলা হচ্ছে আলোহা বা পোর্টালে কিছু সোশ্যাল নেটওয়ার্কিং ফিচার্স রয়েছে। সোনি আর ইউনিভার্সাল মিউজিকের সঙ্গে চুক্তি করেছে সংস্থা। ফলে আরও অনেক নতুন ফিচার্স আসতে পারে স্মার্টস্পিকার্সে।
ফিওনা স্মার্টস্পিকারের কথা বলতে গেলে অবশ্য গোল্লা। কারণ এটা নিয়ে বিশেষ কিছু বাজারে ছড়ায়নি। তবে মনে করা হচ্ছে এটি ভিডিও কলিং-এ বেশি নজর দেবে।
ভয়েস অ্যাক্টিভেটেড ডিভাইসে আচমকা ফেসবুকের আগমনে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্মার্টস্পিকার্স বেশ নজর কেড়েছে। এখন এই ক্ষেত্রে বাজার কাঁপাচ্ছে Amazon-এর Echo, পিছিয়ে নেই Google Home-ও। অ্যাপল নিজের স্মার্টস্পিকার বাজারে এনেছে, তার নাম HomePod, যা চলে Siri-তে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
