Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
কবে থেকে কলকাতার প্রথম OnePlus রিটেল স্টোর শুরু হবে?
অবশেষে কলকাতায় কোম্পানির একটি রিটেল স্টোর খুলতে চলেছে OnePlus। কলকাতা ছাড়াও একই সাথে মুম্বাই ও বেঙ্গালুরুতে আরও দুটি নতুন রিটেল স্টোর খুলবে চিনের কোম্পানি। কলকাতার সাউথ সিটি মলে কোম্পানির প্রথম রিটেল স্টোর খোলার সিদ্ধান্ত নিয়েছে OnePlus। আগামী ২৮ জুলাই সকাল ১১টায় এক সাথে এই তিনটি দোকান উদ্বোধন হবে। বেঙ্গালুরুর নতুন OnePlus রিটেল স্টর শুরু হবে জয়নগরে। আর মুম্বাইয়ের OnePlus রিটেল স্টোরটি সেন্ট্রাল মলে শুরু হবে।

ইতিমধ্যেই ভারতে কোম্পানির দ্বিতীয় উল্লেখযোগ্য কার্যালয় তৈরীর কথা জানিয়েছে OnePlus। এর সাথেই ভারতে কোম্পানির একটি গবেষণা কেন্দ্র রয়েছে। ভারতে গ্রাহকদের আরও ভালো পরিষেবা দিতেই নতুন এই রিটেল স্টর খোলার সিদ্ধান্ত নিয়েছে OnePlus। এর সাথেই একাধিক নতুন কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কোম্পানি।
২০১৭ সালে বেঙ্গালুরুতে ভারতে কোম্পানির প্রথম রিটেল খুলেছিল চিনের কোম্পানিটি। এর পর থেকেই ভারতে কোম্পানির অনলাইন ও অফলাইন বিক্রিতে জোয়ার আসে। এর পর ধীরে ধীরে অন্যান্য শহরেও OnePlus খুলতে শুরু করে। এই তিনটি স্টোর সহ ভারতে এখন মোট OnePlus স্টোরের সংখ্যা ১০।
নতুন এই তিনটি স্টোর উদ্বোধন উপলক্ষ্যে কোম্পানি একটি রেজিস্ট্রেশান লিঙ্ক শেয়ার করেছে। www.oneplus.in/retail-stores লিঙ্কে গিয়ে রেজিস্টার করলে এই স্টোরের প্রথম ১০০ গ্রাহককে বিনামূল্যে OnePlus 6 Marvel Avengers Iron Man কভার ও OnePlus ব্র্যান্ডের টি শার্ট দেওয়া হবে। এর সাথেই গ্রাহকরা 'ব্যাক-টু-স্কুল’ কিট কিনলে OnePlus 5 আর OnePlus 5T এর অ্যাকসেসারিজ জিতে নিতে পারেন।
এক ইভেন্টে ভারতে OnePlus এর জেনারেল ম্যানেজার বিকাশ আগ্রবাল বলেন, “ভারতে কোম্পানির দ্বিতীয় প্রধাণ কার্যালয় শুরু হওয়ার পরে এই দেশে অফলাইন বাজারে আমরা আরও বেশি করে উপস্থিত থাকতে চাই। ভারতের গ্রাহকরা যে কোন জিনিস কেনার আগে তা হাতে নিতে দেখে নিতে পছন্দ করেন। যদিও আমাদের ফোন বিক্রির প্রাধান প্ল্যাটফর্ম সবসময় অনলাইন থাকবে।”
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications