Just In
- 1451 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1459 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1462 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1470 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
বছরে ৭৩০জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল, জিও ও ভোডাফোন
ভারতের প্রধান তিন টেলিকম কোম্পানি এয়ারটেল, জিও ও ভোডাফোন। প্রায় সব ধরনের গ্রাহকের জন্যই এই তিন কোম্পানির প্রিপেড প্ল্যান রয়েছে। এর মধ্যে লম্বা ভ্যালিডিটির প্ল্যানে তুলনামূলক কম দামে বেশি সুবিধা পাওয়া যায়। এছাড়াও প্রতি মাসে রিজার্চ করার ঝামেলা থেকে মুক্তি মেলে। সম্প্রতি এয়ারটেল, জিও ও ভোডাফোন এক বছর ভ্যালিডিটির প্ল্যান নিয়ে হাজির হয়েছিল। এক নজরে দেখে নিন কী কী সুবিধা মিলবে।

এয়ারটেল
সম্প্রতি ২,৪৯৮ টাকায় এক বছর ভ্যালিডিটির প্ল্যান নিয়ে এসেছিল এয়ারটেল। এই প্ল্যানে প্রতিদিন ২জিবি ডেটা ব্যবহার করা যানে। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০ এসএমএস। এই প্ল্যানের সঙ্গে বিনামূল্যে জি৫, এয়ারটেল এক্সট্রিম ও উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশন পাওয়া যাবে। ৩৬৫ দিন ভ্যালিডিটির এই প্ল্যানে সর্বোচ্চ ৭৩০জিবি ডেটা ব্যবহার করা যাবে।
জিও
২,৩৯৯ টাকা, ২,৫৯৯ টাকা রিচার্জে এক বছর ভ্যালিডিটি নিয়ে এসেছে জিও। ২,৩৯৯ টাকা প্ল্যানে প্রতিদিন ২জিবি হাই স্পিড ডেটা পাওয়া যাবে। সঙ্গে থাকছে সব জিও নম্বরে আনলিমিটেড কল, অন্য নেটওয়ার্কে কল করার জন্য ১২,০০০ মিনিট টকটাইম আর প্রতিদিন ১০০ এসএমএস। ২,৩৯৯ টাকা প্ল্যানের গ্রাহকরা সব জিও অ্যাপ ব্যবহার করতে পারবেন। ৩৬৫ দিনে এই প্ল্যানে সর্বোচ্চ ৭৩০গব ডেটা ব্যবহার করা যাবে।
২,৫৯৯ টাকা প্ল্যানে পাওয়া যাবে সব জিও নম্বরে আনলিমিটেড কল, অন্য নেটওয়ার্কে কল করার জন্য ১২,০০০ মিনিট টকটাইম আর প্রতিদিন ১০০ এসএমএস। এছাড়াও প্রতি মাসে ৫৬জিবি ডেটা দিচ্ছে জিও। সঙ্গে থাকছে অতিরিক্ত ১০জিবি ডেটা। এই প্ল্যানের গ্রাহকরা বিনামূল্যে ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন পাবেন। সঙ্গে থাকছে মোট ৭৪০জিবি ডেটা।
ভোডাফোন
২,৩৯৯ টাকায় এক বছর ভ্যালিডিটি দিচ্ছে ভোডাফোন। এই প্ল্যানে প্রতিদিন ১.৫জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০ এসএমএস করা যাবে। সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে ভোডাফোন প্লে ও জি৫ সাবস্ক্রিপশন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications