Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
পুজোর আগেই ধামাকা সেল ফ্লিপকার্টে, হাত গুটিয়ে বসে নেই অ্যামাজন
এখন সারা বছরই অনলাইনে সেল এর বন্যা। ফ্লিপকার্ট, অ্যামাজন, পেটিএম এ প্রায় প্রতি মাসে শুরু হয় নিত্য নতুন সেল। কখনও ফ্যশান তো কখনো লাইফস্টাই আবার কখনো ইলেকট্রনিক্স জিনিসে নিয়মিত ডিসকাউন্ট চলতেই থাকে। এর সাথেই পবিশেষ গ্রাহকদের চলে আলাদা সেল।

সারা বছর প্রায় সব ই-কমার্স ওয়াবসাইটে সেল চললেও পুজোর আগের সেল সবসময় স্পেশাল। নিজের ও প্রিজনের জন্য সারা বছর জিনিস কিনলেও পুজোর সময় কিছু কেনার অনুভুতি আলাদা। আর এই অনুভুতিকে তাজা করে তুলতে পুজোর ঠিক আগে অফারের অফারের ডালি সাজিয়ে হাজির ফ্লিপকার্ট। ১০ অক্টোবর ফ্লিপকার্টে শুরু হচ্ছে বিগ বিলিয়ান ডে সেল। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। পাঁচ দিনের এই সেলে একাধিক প্রোডাক্টের সাথেই গ্রাজেট ও ইলেকট্রনিক্স প্রোডাক্টে মিলবে বিশেষ ছাড়। সেলের তৃতীয় দিন বিশেষভাবে ইলেকট্রনিক্স প্রোডাক্টের জন্য রেখেছে ফ্লিপকার্ট। ১২ অক্টোবর ইলেকট্রনিক্স ডিভাইসে আলাদা করে ছাড় মিলবে বলে জানিয়েছে ই-কমার্স কোম্পানি।
এই সেলে জনপ্রিয় সব স্মার্টফোন, ট্যাবলেট, ক্যামেরা, অ্যাকসেসারিজে বিপুল ছাড় মিলবে। এছাড়াও এয়ার কন্ডিশানার, রেফ্রিজারেটার, টিভির মতো হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টেও ছাড় পাওয়া যাবে। মাস্টারকার্ড গ্রাহকদের সনি এই সেলে বিশেষ ছাড়ের ঘোষণা করেছে ফ্লিপকার্ট।
এই সেলে যে কোন ডিল তিন ঘন্টা আগে উপভোগ করতে পারবেন ফ্লিপকার্ট প্লাস গ্রাহকরা। এছাড়াও থাকবে সহজে ইএমআই এর সুবিধা।প্রসঙ্গত সম্প্রতি ক্রেডিট কার্ড ছাড়াও ওয়াবসাইটের প্রোডাক্টে গ্রাহককে ইএমআই দেওয়ার ঘোষণা করেছিল ফ্লিপকার্ট। এর ঠিক কয়েকদিন আগেই একই রকম ফিচার লঞ্চ করে অ্যামাজন।
ফ্লিপকার্টে এই বিশাল সেল শুরু হলেও হাত গুটিয়ে বসে নেই ই-কমার্স জায়েন্ট অ্যামাজন। ইতিমধ্যেই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেল এর ঘোষনা করেছে মার্কিন কোম্পানিটি। তবে কবে এই সেল শুরু হবে সেই তারিখ জানায়নি অ্যামাজন। তবে মনে করা হচ্ছে পুজোর ঠিক পরেই অফারের ডালি সাজিয়ে হাজির হবে অ্যামাজন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
