Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
চার্জিং এর সময় মোবাইল ফোন বিস্ফোরনে এক পরিবারে আহত চার
সম্প্রতি চার্জিং এর সময় মোবাইল ফোন বিস্ফোরনে একই পরিবারের চার জন আহত হয়েছেন। গত শুক্রবার এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের শাহাপুরে। শুক্রবার ভোরে এই ঘটনাটি ঘটেছে। বিস্ফোরনের সময় ফোনটি চার্জ হচ্ছিল। রাজেন্দ্র শিন্ডে (৪৩), স্ত্রী রোশনি (৩৮), মেয়ে রচনা (১৩) আর ছেলে অভিষেক (১০) এই বিস্ফোরনে আহত হয়েছেন। চার জনকে থানে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাক্তাররা জানিয়েছেন এই বিস্ফোরনে বাবা ও মা গুরিতরভাবে আহত হয়েছেন। তবে ছেলে ও মেয়ের চামড়া পুড়েছে। “রাজেন্দ্রর হাতের তালু, পা ও মুখের ৩২ শতাংশ পুড়ে গিয়েছে। আর রোশনির ডান পা ও মুখের ২৬ শতাংশ পুড়ে গিয়েছে।” জানিয়েছেন ডাঃ কৈলাশ পাওয়ার।
শাহাপুর পুলিশ জানিয়েছে, থানে জেলার শাহাপুর তালুকের কাসারালি এলাকার প্রতীক্ষা আবাসনের গ্রাউন্ড ফ্লোরে থাকে শিন্ডে পরিবার। রাজেন্দ্র জানিয়েছেন দুই মাস আগে এই ফোনটি কিনেছিলেন তিনি। “আমি বিছানায় ঘুমাচ্ছিলাম। মাটিতে শুয়ে ছিলেন আমার স্ত্রী, ছেলে ও মেয়ে। জানালার পাশে ফোনটি চার্জে লাগানো ছিল। আমি যখন চার্জ খুলতে যাই তখন ফোনে বিস্ফোরণ ঘটে।” বলেন রাজেন্দ্র। মুলুন্দে একটি বেসরকারী কোম্পানিতে রক্ষীর কাজ করেন রাজেন্দ্র।
বিস্ফোরনের সাথে সাথেই বিছানা ও চাদরে আগুন ধরে যায়। রাজেন্দ্রর এক শিশু আহত হন নি। সাথে সাথে গোটা শিন্ডে পরিবারকে নিকটবর্তী সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে থানে জেলা হাসপাতালে স্থানান্ত্রিত করা হয় তাদের।
বিশেষজ্ঞরা জানিয়েছেন এই বিস্ফোরনের পিছনে একাধিক কারন থাকতে পারে। সাধারনত ফোন বিক্রির আগে তা সম্পূর্ণ সুরক্ষিত কী না তা নিশ্চিত করতে একাধিক পরীক্ষা চালায় স্মার্টফোন কোম্পানিগুলি। স্মার্টফোন তৈরীর সময় কোম্পানি সবসময় খেলায় রাখে এই স্মার্টফোন যারা ব্যবহার করবেন তাদের ন্যুন্যতম প্রযুক্তিগত জ্ঞান থাকবে না। তাই সব ধরনের সুরক্ষা কবচ হাজির থাকে আধুনিক স্মার্টফোনে। তদন্দের পরে বিস্ফোরনের সঠিক কারন জানা যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
