Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
জন্মদিনে চারটি নতুন ফিচার যোগ হল জিমেল -এ
২০০৪ সালের ১ এপ্রিল গিমেল পরিষেবা শুরু হয়েছিল। ২০১৯ সালের ১ এপ্রিল ১৫ বছর পূর্ণ করল জিমেল। ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে একাধিক নতুন ফিচার নিয়ে হাজির হল গুগলের ইমেল পরিষেবা। শুরুতে গ্রাহককে 1GB ডেটা ব্যবহার করতে দিত জিমেল। জন্মদিনে জিমেলের আকর্ষনীয় নতুন ফিচারগুলি দেখে নিন।

আরও স্মার্ট হল 'স্মার্ট কম্পোজ’
স্মার্ট কম্পোজ ফিচারের মাধ্যমে জলদি ইমেল কম্পোজ করা যায়। এখন আপনি কীভাবে আপনার ইমেল লেখা শুরু করছেন সেই অনুযায়ী স্মার্ট কম্পোজ কাজ করবে। যেমন ধরুন ইমেল এর শুরুতেই 'Hey Team’ লিখলে সেই অনুযায়ী স্মার্ট কম্পোজ আপনাকে পরবর্তী শব্দের ধারনা দেবে। এছাড়াও ইমেল লেখা শেষ হলে সাবজেক্ট কী হতে পারে সেই বিষয়ে পরামর্শ দেবে নতুন ফিচার।
ইমেল ডেলিভারি শিডিউল
নতুন ফিচারে ইমেল ডেলিভারি শিডিউল করা যাবে। নির্দিষ্ট সময় উল্লেখ করে দিলে সেই সময়ে ইমেল সেন্ড করে দেবে জিমেল। এর জন্য আপনাকে কিছু করতে হবে না।
অ্যাকশানেবেল ইনবক্স
গুগল ডকস সহ যে সব ইমেলে বিভিন কাজ করা যাবে সেই ইমেল গুলি আলাদা করে সাজিয়ে রাখবে গুগল। এর জন্য নতুন অ্যাকশানেবেল ইনবক্স যোগ হয়েছে জিমেলে। এর ফলে খুব সহজেই কাজের ইমেল খুঁজে পাওয়া যাবে। কাজে মন দেওয়া সহজ হবে।
নতুন ভাষায় স্মার্ট কম্পোজ
এতদিন শুধুমাত্র ইংরাজি ভাষায় স্মার্ট কম্পোজ ফিচার কাজ করত। এবার থেকে আরও চারটি নতুন ভাষায় জিমেলে স্মার্ট কম্পোজ ফিচার কাজ করবে। এর ফলে স্প্যানিশ, ফরাসি, ইতালিয় ও পর্তুগিজ ভাষায় স্মার্ট কম্পোজ করা যাবে। তবে কোন ভারতীয় ভাষায় স্মার্ট কম্পোজ শুরু করেনি গুগল।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications